বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home দেশ জুড়ে

জেলার তাঁতিরা বাইরে গিয়ে বানালেও ‘টাঙ্গাইল শাড়ি’র স্বত্ব বাংলাদেশেরই

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৬, ২০২৪
in দেশ জুড়ে, শিল্প-সাহিত্য
A A

শাড়ির জগতে টাঙ্গাইলের তাঁত শাড়ির রয়েছে আলাদা কদর। প্রায় দুই শতাব্দি ধরে এ শিল্পের বিকাশ ঘটেছে জেলায়। সম্প্রতি টাঙ্গাইলের শাড়ির জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্বত্ব আদায় করে নেয় ভারতের পশ্চিমবঙ্গ।

“টাঙ্গাইল শাড়ি”র বাংলাদেশি পণ্য হিসেবে জিআই স্বীকৃতি আদায়ে সোচ্চার হয়েছেন জেলার ব্যবসায়ী ও সুধীজনেরা। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

আরও পড়ুন

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে চাপা দিয়ে পালানো বাইকার গ্রেপ্তার

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

সূত্রপাত
বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইল শাড়ির উৎস পশ্চিমবঙ্গ- সম্প্রতি এমনটা দাবি করে ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়। বিতর্কিত দাবিটি মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে করা হয়েছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও হাস্যরসের জন্ম দেয়।

পোস্টে দাবি করা হয়, “টাঙ্গাইল শাড়ি, পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। সূক্ষ্ম উপস্থাপন, প্রাণবন্ত রং এবং জটিল বুননের জন্য শাড়িটি বিখ্যাত, এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। প্রতিটি টাঙ্গাইল শাড়ি দক্ষ কারুকার্যের প্রমাণ; এটি ঐতিহ্য এবং কমনীয়তাকে একত্রিত করে।”

দেশটির সরকারি দপ্তরের এমন দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশি নাগরিকরা। ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের এই ধরনের বিবৃতির সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে। যার পরিপ্রেক্ষিতে তারা পোস্টটি সরিয়ে নেয় ফেসবুক থেকে।

টাঙ্গাইলের শাড়ির পরিচয় নিয়ে বিতর্কে জড়ানো এবারই প্রথম নয়। কলকাতা বিমানবন্দরে একটি বাণিজ্যিক শাড়ির উৎপত্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, এটিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফুলিয়ায় হাতে বোনা হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

টাঙ্গাইলের কোথায় বানানো হয় শাড়ি
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে টাঙ্গাইল শাড়ির আনুমানিক ২০০ বছরের পথচলার ইতিহাস জানা গেছে। ঐতিহ্যবাহী এ শাড়ির সুনাম সময়ের সঙ্গে সঙ্গে দেশের সীমানা অতিক্রম করে ছড়িয়ে পড়েছে বিদেশে।

তারা বলেন, “নদী-চর-খাল-বিল-গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গরবের ধন”- জেলার জীবনাচরণ ফুটে ওঠে এই দুটি লাইনে। সদর উপজেলার বাজিতপুর ও কৃষ্ণপুর, দেলদুয়ারের পাথরাইল, কালিহাতীর বল্লা, রামপুর টাঙ্গাইল শাড়ি উৎপাদনের জন্য প্রসিদ্ধ।

তবে দেলদুয়ারের পাথরাইলের খ্যাতি এ শাড়ির রাজধানী হিসেবে।

সুদীর্ঘকালের এই শিল্পের স্বীকৃতি হাতছাড়া হয়ে যাওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন কারিগর এবং ব্যবসায়ীরা।

কেন এ শাড়ি শুধুই টাঙ্গাইলের
বল্লা এলাকা সুতা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা আশরাফী ও সাধারণ সম্পাদক সোলায়মান হাসান  বলেন, “প্রায় আড়াইশ’ বছরের ঐতিহ্য টাঙ্গাইল শাড়ি। এ শাড়ি টাঙ্গাইলেই অসাধারণ কারুকার্য ও সুনিপুনতায় অত্যন্ত দরদ দিয়ে তৈরি করা হয়। এ শাড়ির স্বত্ব কেবলই টাঙ্গাইলের তাঁতিদের।”

ভারতের পশ্চিমবঙ্গ সরকার টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি নিয়ে ঐতিহ্যবাহী এ পণ্য স্বত্ব ছিনতাইয়ের দুঃসাহস দেখিয়েছে, বলেন ক্ষুব্ধ এই ব্যবসায়ী নেতারা।
পাথরাইলের শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, “টাঙ্গাইল শাড়ি বলতে বাংলাদেশের টাঙ্গাইলে উৎপাদিত শাড়িকেই বোঝায়। জেলার নাতিশীতোষ্ণ আবহাওয়া এ শাড়ি উৎপাদনে অত্যন্ত সহায়ক।”

শাড়ির মান ও কারিগরি দক্ষতার ভিন্নতায় টাঙ্গাইল শাড়ির রয়েছে হরেক প্রকারভেদ। সেসব প্রকারভেদ লিখিত বা স্বীকৃত না হলেও জেলায় উৎপাদিত শাড়ি মানেই টাঙ্গাইল শাড়ি। তবে সমমানের কারিগরি দক্ষতায় জেলার বাইরে তৈরি শাড়িকে “টাঙ্গাইল শাড়ি” বলার সুযোগ নেই বলে জানান রঘুনাথ।

“অন্য দেশের টাঙ্গাইল শাড়িকে নিজের দাবি করে জিআই ট্যাগ নেওয়া- এটা আমাদের জন্য দুঃখজনক।” বিষয়টির প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ও কবি মাহমুদ কামাল বলেন, “স্বাধীন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল। কমপক্ষে দুইশ বছর আগে থেকে টাঙ্গাইল শাড়ির সুখ্যাতি আন্তর্জাতিক পরিমণ্ডলে। এ শাড়ি অন্য দেশের নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি বাস্তবসম্মত নয়। তাই এই পণ্যটিকে বাংলাদেশি পণ্য হিসেবে জিআই স্বীকৃতির দাবি জানাই।”

পশ্চিমবঙ্গ কীভাবে এই শাড়ি নিজেদের বলে দাবি করছে
টাঙ্গাইল সেন্ট্রাল কো-অপারেটিভ আর্টিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লিমিটেডের সভাপতি মোফাখখারুল বলেন, “বহুকাল ধরে টাঙ্গাইল শাড়ি জেলার বিভিন্ন এলাকায় তাঁতিদের দক্ষতার সঙ্গে তৈরি হচ্ছে।”

১৯৪৭ সালের দেশভাগ এবং ’৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় টাঙ্গাইলের তাঁতিদের একটি উল্লেখযোগ্য অংশ ভারতে গিয়ে বসতি স্থাপন করেন। তবে আদি পেশা “তাঁত শিল্প” ছাড়েননি তারা।

তাঁত শিল্প সংশ্লিষ্ট সংগঠনের এই শীর্ষনেতার কথায়, “তাই বলে টাঙ্গাইল শাড়ি কখনোই অন্য দেশের হতে পারে না। দীর্ঘ সময়ের প্রচেষ্টা ও অধ্যবসায়ের জোরে টাঙ্গাইল শাড়ি দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। যারা ওই দেশে আছেন তারাও শাড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছেন, এটা যেমন সত্য, তেমনি টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইলেরই সম্পত্তি- এটাও ধ্রুব সত্য।”

স্বত্ব ফিরে পেতে সরকারি উদ্যোগ
এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, “টাঙ্গাইল শাড়ি, মধুপুরের আনারস ও জামুর্কির সন্দেশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। জিআই স্বীকৃতি পেতে কমপক্ষে ৫০ বছরের ধারাবাহিকতার প্রমাণ দিতে হয়। অথচ টাঙ্গাইলের তাঁত শাড়ি আড়াইশ’ বছরের পুরোনো। টাঙ্গাইল শাড়ি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার অধিকার রাখে।”

২০১৭ সালে টাঙ্গাইল শাড়ি সরকারি ব্র্যান্ডিং পেয়েছে বলে জানান সরকারের এই পদস্থ কর্মকর্তা।

জেলা প্রশাসক আরও বলেন, “ভারত যে ঘটনাটি ঘটিয়েছে, তারা ডকুমেন্টেশনে উল্লেখ করেছে- পাথরাইলের বসাক পরিবারের আদি পুরুষরা সেখানে গিয়ে তাঁত শাড়ির পাড়ের ডিজাইন চেঞ্জ করে একটা ভিন্ন প্রকার উদ্ভাবন করেছেন। এ বিষয়ে পদক্ষেপ নিতে স্টাডি শুরু হয়েছে। আন্তঃমন্ত্রণালয় আলোচনার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আবেদন প্রক্রিয়ার বিষয়টি যাচাই করা হচ্ছে। এছাড়াও আপিলের সুযোগ থাকলে সে বিষয়েও কথা বলা হবে।”

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে চাপা দিয়ে পালানো বাইকার গ্রেপ্তার

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে চাপা দিয়ে পালানো বাইকার গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
আগস্ট ২২, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহীতে সংকেত অমান্য করে এক ট্রাফিক পুলিশ সদস্যকে মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় চালক শফিউল আলম পাভেলকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০...

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

সিরাজগঞ্জের সলঙ্গায় অসময়ে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।দিন-রাত সমানতালে চলছে বিদ্যুতের আসা-যাওয়ার ভেলকিবাজি।একবার বিদ্যুৎ চলে গেলে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।সলঙ্গা থানা সদরসহ...

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১৩ জন

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১৩ জন

by সমাচার ডেস্ক
আগস্ট ১০, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর বোর্ডটিতে পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিতেও ছেলেদের পেছনে...

দৈনিক ৮০ টাকার ব্যবসায়, জাহিদের মাসে আয় ৩০ হাজার

দৈনিক ৮০ টাকার ব্যবসায়, জাহিদের মাসে আয় ৩০ হাজার

by সমাচার ডেস্ক
আগস্ট ২, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছুটেও মেলেনি কাঙ্ক্ষিত ‘সোনার হরিণ’। তবে হতাশ হয়ে বসে না থেকে সম্পূর্ণ ভিন্নধারার এক আইডিয়া কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়েছেন...

রাজশাহীর পদ্মার পাড় টি-বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

রাজশাহীর পদ্মার পাড় টি-বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

by সমাচার ডেস্ক
জুলাই ৯, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মার পাড়ের টি-বাঁধ এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই)...

Next Post
রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

বেসরকারি খাতে যাচ্ছে টেলিটক, বিটিসিএল ও টেশিস

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

আগস্ট ২৮, ২০২৬
টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর বসছে বিশাল চাকরি মেলা, থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ

টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর বসছে বিশাল চাকরি মেলা, থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ

আগস্ট ২৮, ২০২৬
টাঙ্গাইলে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

আগস্ট ২৬, ২০২৬
নাগরপুরে নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার

নাগরপুরে নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৯ সেপ্টেম্বর

টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৯ সেপ্টেম্বর

আগস্ট ২৬, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?