মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home তথ্য ও প্রযুক্তি

বেসরকারি খাতে যাচ্ছে টেলিটক, বিটিসিএল ও টেশিস

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৪
in তথ্য ও প্রযুক্তি, বাংলাদেশ
A A

টেলিটক, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) বেসরকারি খাতে ছেড়ে দেয়া হচ্ছে। ক্রমাগত লোকসানে থাকা এ তিন প্রতিষ্ঠানকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
টেলিটক, বিটিসিএল ও টেশিসকে ৩০ জুনের মধ্যে লাভে ফিরতে আল্টিমেটাম দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

১৯৭৩ সালে গাজীপুরের টঙ্গীতে ১৪ একর জায়গা নিয়ে গড়ে ওঠে টেলিফোন শিল্প সংস্থা। এখানে ২০০৮ সাল পর্যন্ত যৌথভাবে প্রযুক্তি পণ্য উৎপাদন করে সিমেন্স। এর মধ্যে ২০০৪ সালে বড় অংকের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে স্যামসাং। তবে টেশিসের অব্যবস্থাপনা ও কমিশন বাণিজ্যের কারণে দুটি ব্র্যান্ডই চলে গেছে। এমনকি সম্প্রতি টেশিস পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের প্রতারণার শিকার হোন খোদ প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য : আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

টেশিসের অব্যবস্থাপনা নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, টেশিসে নজরদারি ও জবাবদিহিতা ছিল না। তারপরেই ধীরে ধীরে টেশিসের লাভ কমতে থাকে এবং তারা এফডিআর ভেঙে ভেঙে বেতন খাওয়া শুরু করে।

এদিকে, সাশ্রয়ী প্যাকেজ দিয়ে গ্রাহকদের মাঝে সাড়া ফেলে ২০০৪ সালে যাত্রা শুরু করা টেলিটক। অপারেটর হিসেবে এ কোম্পানিই প্রথম দেশে থ্রিজি ও ফাইভ-জি সেবা চালু করে।

২০২২-২৩ অর্থবছরে ২৪৭ কোটি টাকা লোকসান গুনেছে টেলিটক।

২০২২-২৩ অর্থবছরে ২৪৭ কোটি টাকা লোকসান গুনেছে টেলিটক
২০২২-২৩ অর্থবছরে ২৪৭ কোটি টাকা লোকসান গুনেছে টেলিটক

টেলিটক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্র বলছে, সুযোগ কাজে লাগাতে না পারা টেলিটক গত ২০ বছরে লোকসান গুনেছে ১ হাজার ৩৩৭ কোটি টাকা। তরঙ্গ ও লাইসেন্স ফি বাবদ প্রতিষ্ঠানটির কাছ থেকে ১ হাজার ৮৪৮ কোটি ৬৩ লাখ টাকা পায় বিটিআরসি। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে টেলিটকের মোট ব্যয় ছিল ৭৪৯ কোটি টাকা এবং তারা লোকসান গুনেছে ২৪৭ কোটি টাকা।

অন্যদিকে, বিটিসিএলের নিরীক্ষা প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ অর্থবছরের আগে টানা ১৫ বছর বিটিসিএল লোকসান গুনে্ছএগুলো। লোকসানের ধারা এখনো অব্যাহত আছে। ২০২২-২৩ অর্থবছরে তাদের মোট ব্যয় প্রায় ৮৮৮ কোটি টাকা এবং তাদের লোকসান হয় ১৪৬ কোটি টাকা। বর্তমানে গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটির মন্দ পাওনার পরিমাণ ২ হাজার ১৫০ কোটি টাকা। এগুলো আদায় না-ও হতে পারে। বর্তমানে বিটিসিএলের কাছে আয়ের অংশ ও বিভিন্ন ফি বাবদ ১ হাজার ১০০ কোটি টাকা পায় বিটিআরসিও। এক্ষেত্রে জুনাইদ আহমেদ পলক বলেন, আয়ের উৎসে কোনো লাভ নেই; শুধু লোকসান রয়েছে। সেগুলো বন্ধ হয়ে যাবে।

২০২২-২৩ অর্থবছরে ১৪ কোটি টাকার লোকসান গুনেছে বিটিসিএল।

এ অবস্থায় অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে লোকসানেপড়া কোনো প্রতিষ্ঠানে এবং বিনিয়োগ করতে চায় না সরকার। সে জন্য টেলিটক, বিটিসিএল ও টেশিসকে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার কথা জানালেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। তিনি বলেন,

টেলিটক, বিটিসিএল ও টেশিস – এই তিনটি প্রতিষ্ঠানের ভ্যালুয়েশন করতে হবে। এ বিষয়টি আগামী বোর্ড মিটিংয়ে উত্থাপনের জন্য আমি মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দিয়েছি। এই কোম্পানিগুলোকে লাভজনক কোম্পানিতে পরিণত করার জন্য আমরা এক দিকে দেশীয় বিনিয়োগ আকর্ষণ করতে চাই; পাশাপাশি বিদেশি বিনিয়োগও।

যদিও এ তিন প্রতিষ্ঠানকে ৩০ জুনের মধ্যে লাভে ফিরতে আল্টিমেটাম দিয়েছেন জুনাইদ আহমেদ পলক।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য : আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য : আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

by সমাচার ডেস্ক
নভেম্বর ৬, ২০২৬
0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সেবা অনলাইনে পাওয়া গেলেই তা পুরোপুরি ডিজিটাল হয় না; ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে সেবা নাগরিকের...

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

by সমাচার ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬
0

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ গুরুতর আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর তার শারীরিক অবস্থার বেশ...

পদ্মা বাঁচাতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’

পদ্মা বাঁচাতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’

by সমাচার ডেস্ক
জুলাই ৪, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: পদ্মা নদীর নাব্যতা সংকট, পানির প্রবাহ কমে যাওয়া এবং ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘রান...

জামায়াত নেতার বিরুদ্ধে অবৈধ পুকুর খননের অভিযোগ, নষ্ট হচ্ছে রাস্তা-ঘাট ও ফসলি জমি

জামায়াত নেতার বিরুদ্ধে অবৈধ পুকুর খননের অভিযোগ, নষ্ট হচ্ছে রাস্তা-ঘাট ও ফসলি জমি

by সমাচার ডেস্ক
জুলাই ২, ২০২৬
0

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী জেলার কাটাখালী থানার হরিয়ান ইউনিয়নের জয়পুর গ্রামে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে পুকুর খনন চলতে থাকায়...

ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গণকবর এলাকায় বিভিন্ন সময়ে তরুণ-তরুণীদের আড্ডা দিতে দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরে এ এলাকায়...

Next Post
শেখ জামাল ক্লাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

রোজার আগে ভারত থেকে আসতে পারে পেঁয়াজ ও চিনি

সর্বশেষ সংবাদ

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

নভেম্বর ১০, ২০২৬
টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

নভেম্বর ১০, ২০২৬
টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

নভেম্বর ১০, ২০২৬
শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

নভেম্বর ৯, ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নভেম্বর ৯, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?