রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home দেশ জুড়ে

রোজার আগে ভারত থেকে আসতে পারে পেঁয়াজ ও চিনি

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৪
in দেশ জুড়ে, বাংলাদেশ
A A
শেখ জামাল ক্লাবের একাদশ। ছবিটি গত ৬ ফেব্রুয়ারি ফেডারেশন কাপের ম্যাচে তোলা

শেখ জামাল ক্লাবের একাদশ। ছবিটি গত ৬ ফেব্রুয়ারি ফেডারেশন কাপের ম্যাচে তোলা

রমজানের আগে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি বাংলাদেশে আনার বিষয়ে আলোচনা হচ্ছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাছান মাহমুদ বৈঠকে বাংলাদেশের রফতানি পণ্যে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহার এবং বিশেষ করে রমজান মাসে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য পীযূষ গোয়ালকে অনুরোধ করেন।

আরও পড়ুন

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে চাপা দিয়ে পালানো বাইকার গ্রেপ্তার

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

তারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, সংযোগ, বিদ্যুৎ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, পানি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দেন তারা।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার দুপুরে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

হাছান মাহমুদের তিন দিনের এ সরকারি সফরের সমাপ্তি দিনে ভারতের ১৫তম রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎটি ছিল আন্তরিকতাপূর্ণ। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, ‘অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভারতের রাষ্ট্রপতিকে আমি বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন এবং এমন একজন স্ট্রং লেডি, যিনি পর পর চারবার এবং পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেজন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। নারীর ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন, সেটির সঙ্গে সহমত পোষণ করেছেন তিনি।’

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
হাছান মাহমুদ আরও বলেন, ‘আমি তাকে বলেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু দিন আগে বলেছেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হিসেবে কেন একজন মহিলাকে দেখতে পাই না? দেখতে চাই। তিনি (দ্রৌপদী মুর্মু) সেটির সঙ্গেও ঐকমত্য পোষণ করে বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সঙ্গে ভারত সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে।’

২০২২ সালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থিতা থেকে নির্বাচিত ভারতের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হিসেবে প্রথম এবং ভারতের দ্বিতীয় নারী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের অবহেলিত অংশের উন্নয়নের জন্য দীর্ঘ সংগ্রামের জন্য খ্যাত। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ঝাড়খণ্ডের গভর্নর, উড়িষ্যার মিনিস্টার অব স্টেট এবং উড়িষ্যার লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য (এমএলএ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভারতের ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ

এর আগে ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দিল্লিতে নতুন পার্লামেন্ট ভবনে এই সাক্ষাতে ভাইস-প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ এবং এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রাজ্যসভার লিডার অব দ্য হাউজ এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল এ সময় উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে চাপা দিয়ে পালানো বাইকার গ্রেপ্তার

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে চাপা দিয়ে পালানো বাইকার গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
আগস্ট ২২, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহীতে সংকেত অমান্য করে এক ট্রাফিক পুলিশ সদস্যকে মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় চালক শফিউল আলম পাভেলকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০...

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

সিরাজগঞ্জের সলঙ্গায় অসময়ে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।দিন-রাত সমানতালে চলছে বিদ্যুতের আসা-যাওয়ার ভেলকিবাজি।একবার বিদ্যুৎ চলে গেলে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।সলঙ্গা থানা সদরসহ...

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১৩ জন

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১৩ জন

by সমাচার ডেস্ক
আগস্ট ১০, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর বোর্ডটিতে পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিতেও ছেলেদের পেছনে...

দৈনিক ৮০ টাকার ব্যবসায়, জাহিদের মাসে আয় ৩০ হাজার

দৈনিক ৮০ টাকার ব্যবসায়, জাহিদের মাসে আয় ৩০ হাজার

by সমাচার ডেস্ক
আগস্ট ২, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছুটেও মেলেনি কাঙ্ক্ষিত ‘সোনার হরিণ’। তবে হতাশ হয়ে বসে না থেকে সম্পূর্ণ ভিন্নধারার এক আইডিয়া কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়েছেন...

রাজশাহীর পদ্মার পাড় টি-বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

রাজশাহীর পদ্মার পাড় টি-বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

by সমাচার ডেস্ক
জুলাই ৯, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মার পাড়ের টি-বাঁধ এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই)...

Next Post
মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ২ ফেব্রুয়ারি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার দুপুরে

সর্বশেষ সংবাদ

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ২৬, ২০২৬
টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ২৩, ২০২৬
বিপিএম-সেবা পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার

বিপিএম-সেবা পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার

সেপ্টেম্বর ২২, ২০২৬
টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

সেপ্টেম্বর ২২, ২০২৬
টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি, সভাপতি শাহাদৎ, সম্পাদক মিজানুর

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি, সভাপতি শাহাদৎ, সম্পাদক মিজানুর

সেপ্টেম্বর ২২, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?