মোঃ সজিব মিয়া: টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া জেলা সদর রোড এলাকায় অবস্থিত ‘ঢাকা ক্লিনিক’-এর কর্মচারী কর্তৃক পেশাগত দায়িত্ব পালনকালে তিন জন সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক ও অসৎ আচরণের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত কর্মচারীদের শাস্তির দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় সংবাদকর্মীরা। বুধবার (২৬ আগস্ট) সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে টাঙ্গাইলে কর্মরত সর্বস্তরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে সাংবাদিক নেতারা বলেন, চিকিৎসা সেবার নামে নানা অনিয়মের চিত্র তুলে ধরা এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। কিন্তু ঢাকা ক্লিনিকের কর্মচারীরা যেভাবে একজন দায়িত্বশীল সাংবাদিকদের ওপর চড়াও হয়ে অসৎ আচরণ করেছে, তা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ এবং ঘটনার সাথে জড়িত কর্মচারীদের যথাযথ শাস্তির দাবি জানান।
অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধনে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করেন।










