বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল জব ফেয়ার বা চাকরি মেলা। জেলা প্রশাসক, টাঙ্গাইলের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জনসেবা চতুরে এ মেলার আয়োজন করা হবে। জানা গেছে, জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি মেলার আয়োজন করা হচ্ছে।
টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর বসছে বিশাল চাকরি মেলা, থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ
মেলায় অংশগ্রহণকারী প্রার্থীদের তাৎক্ষণিক ইন্টারভিউ নেওয়া হবে এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রার্থীর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়ে গেছে, তারাও এ চাকরি মেলায় অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও চাকরির সুযোগ রাখা হয়েছে।
চাকরি মেলায় অংশ নিতে প্রার্থীকে যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে:-
১) প্রার্থীকে অবশ্যই টাঙ্গাইলের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
২) NID অথবা জন্ম সনদ সঙ্গে আনতে হবে ।
৩) এসএসসি পাস থেকে মাস্টার্স পাস, সবার জন্যই যোগ্যতা অনুযায়ী চাকুরীর সুযোগ থাকবে।
৪) পূর্ণাঙ্গ সিভি আনতে হবে ।
৫) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ সাথে রাখতে হবে । মূল সনদের এক/একাধিক ফটোকপি সাথে আনতে হবে।
৬) পাসপোর্ট সাইজ ছবি আনতে হবে ।
৭) সরকারি চাকরির বয়স শেষ এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন ।
৮) ০১/০৯/২০২৬ তারিখ সকাল ১০টা হতে দিনব্যাপী এই ইন্টারভিউ নেয়া হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে ।
৯) শতভাগ স্বচ্ছতার সাথে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে ।
১০) যে কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে ।
১১) জেলা প্রশাসক-এর কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে Job Fair টি অনুষ্ঠিত হবে ।
১২) জনসেবা চত্বরে প্রবেশপথের দু’পাশে রেজিস্ট্রেশন বুথ থাকবে সবার রেজিস্ট্রেশনের জন্য । রেজিস্ট্রেশন করতে কোন ফি লাগবে না ।
১৩) চাকরির সুযোগ টাঙ্গাইলের ভেতরে এবং টাঙ্গাইলের বাইরেও থাকবে ।
চাকরি প্রত্যাশীদের উদ্দেশে আয়োজকদের আহ্বান্তপ্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নির্ধারিত সময়ে চাকরি মেলায় উপস্থিত হয়ে নিজের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করুন।
টাঙ্গাইলের দেলদুয়ারে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ মোঃ আনোয়ার হোসেন (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার...
মোঃ সজিব মিয়া: টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া জেলা সদর রোড এলাকায় অবস্থিত 'ঢাকা ক্লিনিক'-এর কর্মচারী কর্তৃক পেশাগত দায়িত্ব পালনকালে তিন জন সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক ও অসৎ আচরণের তীব্র...
টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ১৯ সেপ্টে¤^র অনুষ্ঠিত হবে| এ উপলক্ষে বুধবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে| উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা...
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা,...