রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home অপরাধ

মিছিল থেকে তুলে নিয়ে ধ’র্ষণের পর হত্যার অভিযোগ, আটক ২

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৪
in অপরাধ, আইন, দেশ জুড়ে
A A
মিছিল থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ২

মিছিল থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ২

আওয়ামী লীগ সরকারের পতনের দিন মিছিল থেকে তুলে নিয়ে এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। হত্যা করে পেট কেটে লাশ পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। রাজশাহীতে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা দুই তরুণকে আটক করে থানা-পুলিশে সোপর্দ করেছে।ধর্ষণ ও হত্যার অভিযোগে দুজনকে আটক করা হলেও ঘটনার শিকার ছাত্রী কে ছিলেন, তা কেউ নিশ্চিত করতে পারেনি। পুলিশও বলছে, গত ৫ আগস্ট তারা এমন ঘটনার কথা শোনেননি।

 

আরও পড়ুন

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

এ পর্যন্ত কোন অভিভাবকও তার মেয়ের সঙ্গে এমন ঘটনার কথা থানা-পুলিশকে জানান নি। এ ব্যাপারে কোন জিডিও হয়নি। ‘ধর্ষণ ও হত্যাকাণ্ডের’ শিকার ছাত্রীর পরিচয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর নেতারাও নিশ্চিত করতে পারেননি।তবে ৫ আগস্ট নগরীর পঞ্চবটি শ্মশানঘাট এলাকায় এমন ঘটনা ঘটানোর অভিযোগে শনিবার দুপুরে ও বিকালে ওই দুই তরুণকে আটক করেন শিক্ষার্থীরা। এদের নাম মো. সনি ও মো. কটা। দুজনের বাড়িই পঞ্চবটি এলাকায়। তাদের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। সনি দিনমজুরের কাজ করেন। কটা ভ্যানচালক। তারা ছাত্রলীগের কর্মী দাবি করছেন শিক্ষার্থীরা।

তাদের দাবি, এই ছাত্রলীগের কর্মীরা ৫ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল। আটক দুজন ধর্ষণ ও হত্যার কথা তাদের কাছে স্বীকার করেছেন। তবে আটক দুজনের দাবি, তারা ঘটনার সঙ্গে জড়িত নন। মারের চোটে তারা স্বীকারোক্তি দিয়েছেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার জানান, ৫ আগস্ট থেকেই তারা শুনছিলেন যে সেদিন দুপুরে এক ছাত্রীকে মিছিল থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর বুক চিরে লাশ পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনভাবেই তারা নিশ্চিত হতে পারছিলেন না। দুপুরে তারা খবর পান, রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় শিক্ষার্থীদের হাতে একজন আটক হয়েছেন যিনি ৫ আগস্টের ঘটনার সঙ্গে সম্পৃক্ত। তারা রেল স্টেশনে গিয়ে সনিকে পান। তখন সনি ধর্ষণ ও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কটাকে খুঁজতে থাকেন তারা।

 

বিকাল ৫টার দিকে নগরের আলুপট্টি পদ্মার পাড় এলাকায় অভিযুক্ত কটাকে খুঁজে পাওয়া যায়। শিক্ষার্থীরা তাকে ধরতে গেলেই তিনি পালানোর চেষ্টা করেন। এরপর শিক্ষার্থীরা নদীতে সাঁতরে তাকে ধরে ফেলেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিতে শুরু করেন। সেখানে তাকে উদ্ধার করে সন্ধ্যায় বোয়ালিয়া থানায় নিয়ে আসা হয়।সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার দাবি করেন, সনি ও কটা দুজনেই তাদের কাছে ধর্ষণ ও হত্যার পর বুক চিরে দিয়ে লাশ পানিতে ভাসানোর কথা স্বীকার করেছেন। ভুক্তভোগী ছাত্রী কে তা জানেন না জানিয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, হয়তো অভিভাবক লজ্জায় এমন ঘটনা প্রকাশ করেননি।

 

এ জন্য থানায় কোন জিডিও হয়নি। মেয়েটির পরিচয় পাওয়া যায়নি।রাত সাড়ে নয়টায় থানায় গিয়ে দেখা গেছে, আহত অবস্থায় সনি ও কটাকে একটি বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক ঘটনার বিষয়ে তাদের কাছে জানতে চাইছিলেন। কটা ও সনি সাংবাদিকদের কাছে দাবি করেন, তারাও এলাকায় শুনেছেন যে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং হত্যার পর মেয়েটিকে পাশেই পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ৮-১০ জনের নাম শুনেছেন। তারা এই নামগুলোও সাংবাদিকদের সামনে বলেছেন। দুজন দাবি করেন, তারা ঘটনার সঙ্গে জড়িত নন। শিক্ষার্থীদের মারের চোটে তারা স্বীকারোক্তি দিয়েছেন। কটা বলেন, কত মার সহ্য করা যায়?থানায় এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী হাজির হন। তারা দুজনের শাস্তির দাবিতে নানা শ্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ আহত দুজনকে হাসপাতালে নিতে চাইলে শিক্ষার্থীরা বাঁধা দেন।

তারা বলেন, ধর্ষকের কোন চিকিৎসা করতে দেওয়া হবে না। একপর্যায়ে সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার শিক্ষার্থীদের বোঝালে তারা চিকিৎসা দেওয়ার ব্যাপারে সম্মত হন। থানায় থাকা অনেক শিক্ষার্থীর সঙ্গেই সাংবাদিকদের কথা হয়। কিন্তু কেউই ভুক্তভোগী ছাত্রীর পরিচয় নিশ্চিত করতে পারেননি। তারা নিজেরাও ওই ছাত্রীকে চেনেন না বলে জানিয়েছেন। থানায় এসেছিলেন মহানগর যুবদলের সদস্য তানভীর আহমেদ সুইট। তিনি দাবি করেন, একজন নয়; পঞ্চবটি শশ্মানঘাটে দুই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর পেট কেটে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। তবে তিনিও কারও পরিচয় জানেন না।নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ৫ আগস্ট এমন কোন ঘটনা এলাকায় ঘটেছে কি না তা তিনি জানেন না। এ ব্যাপারে কোন অভিভাবকও কিছু জানাননি। ওসি জানান, আটক দুজন আহত, তাই তাদের হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

রাত ১০টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ না এলে কী করবেন, এমন প্রশ্নে ওসি বলেন, যারা ধরে এনেছেন, তাদের কাছ থেকে শুনব। কেউ অভিযোগ করেন কী না দেখব। তারা কোন অভিযোগ না করলে দেখব তাদের নামে অন্য কোন অভিযোগ আছে কী না। সে মোতাবেক আইনি ব্যবস্থা নেব।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

by সমাচার ডেস্ক
এপ্রিল ৯, ২০২৬
0

টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে...

বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
এপ্রিল ৮, ২০২৬
0

​টাঙ্গাইলের বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ তানভীর মিয়া (২৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকা থেকে...

টাঙ্গাইলের রহমান মিয়ার খোঁজ চান তার পরিবার

টাঙ্গাইলের রহমান মিয়ার খোঁজ চান তার পরিবার

by সমাচার ডেস্ক
এপ্রিল ২, ২০২৬
0

গত সোমবার (২৯ মার্চ'২৬) ময়মনসিংহের ত্রিশালের কালির বাজার ফাতেমাগঞ্জ রেল স্টেশন থেকে ড্রাম বিক্রির উদ্দেশ্য বের হয় মোঃ রহমান মিয়া, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে জানান ঐ দিন...

দেলদুয়ারে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ

দেলদুয়ারে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ

by সমাচার ডেস্ক
এপ্রিল ২, ২০২৬
0

টাঙ্গাইলের দেলদুয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনবল নিয়োগে ঘুস গ্রহণের অভিযোগ উঠেছে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামিমা আক্তারের বিরুদ্ধে। জানা যায়, ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী...

টাঙ্গাইলে গাড়ি চালকদের ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

টাঙ্গাইলে গাড়ি চালকদের ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মার্চ ২৯, ২০২৬
0

টাঙ্গাইলে ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিআারটিএ টাঙ্গাইল সার্কেলের...

Next Post
নায়িকা মিতুকে নিয়ে দুই জাতীয় দলের ক্রিকেটারের দ্বন্দ্ব

নায়িকা মিতুকে নিয়ে দুই জাতীয় দলের ক্রিকেটারের দ্বন্দ্ব

সর্বশেষ সংবাদ

মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬
দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন

দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন

এপ্রিল ১৬, ২০২৬
টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা

টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা

এপ্রিল ১৬, ২০২৬
টাঙ্গাইলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস

টাঙ্গাইলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস

এপ্রিল ১৬, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?