সোমবার, আগস্ট ৩, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home লিড নিউজ

প্রবাসফেরত অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

by সমাচার ডেস্ক
আগস্ট ৩, ২০২৬
in লিড নিউজ, সখিপুর
A A
প্রবাসফেরত অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

প্রবাসফেরত অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

টাঙ্গাইলের সখীপুরে কিডনি রোগে আক্রান্ত এক প্রবাসীকে গভীর রাতে গ্রামের রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে।

সারারাত রাস্তায় পড়ে থাকার পর রোববার (২ আগস্ট) সকালে স্থানীয়রা তাকে দেখতে পান। পরে ওই ব্যক্তির ভাতিজি তাকে নিজের বাড়িতে নিয়ে আশ্রয় দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। প্রবাসফেরত ওই ব্যক্তির নাম জামাল উদ্দিন। তিনি উপজেলার কালমেঘা গ্রামে মৃত ফজর আলীর ছেলে।

আরও পড়ুন

কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, প্রায় এক যুগ আগে জামাল উদ্দিন পৈতৃক ভিটাসহ সম্পত্তি বিক্রি করে স্ত্রী রিনা আক্তারের সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সেখানে প্রায় ১২ বছর প্রবাস জীবন কাটানোর সময় উপার্জিত অর্থ স্ত্রীর নামে দেশে পাঠাতেন।

প্রায় তিন মাস আগে অসুস্থ অবস্থায় দেশে ফেরেন জামাল উদ্দিন। তার কিডনি বিকল হওয়ায় তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। পরিবারের অভিযোগ, দেশে ফেরার পর তার চিকিৎসার দায়িত্ব নিতে স্ত্রী ও সন্তানরা অনীহা দেখান।

শনিবার (১ আগস্ট) দিনগত গভীর রাতে স্ত্রী ও সন্তানরা তাকে কালমেঘা গ্রামের পৈতৃক ভিটার পাশে বোনজামাই আব্দুল গফুরের বাড়ির কাছের রাস্তায় রেখে চলে যান। তিনি সারারাত সেখানেই পড়ে ছিলেন। সোমবার সকালে উৎসুক গ্রামবাসী তাকে দেখতে ভিড় করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলে তার ভাতিজি ইসমত আরা তাকে নিজের বাড়িতে নিয়ে যান। বর্তমানে সেখানেই আশ্রয়ে রয়েছেন জামাল উদ্দিন।

ভাতিজি ইসমত আরার ভাষ্য, অসুস্থ চাচাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমার খারাপ লেগেছে। তাই তাকে আপাতত আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। জামাল উদ্দিনের ভাই আব্দুল জলিল বলেন, ‌‘প্রায় ১২ বছর আগে সে সব জমিজমা বিক্রি করে শ্বশুরবাড়িতে চলে যায়। বিদেশে যাওয়ার সময় আমার কাছ থেকেও চার লাখ টাকা ধার নিয়েছিল। পরে আর যোগাযোগ রাখেনি। টাকাও ফেরত দেয়নি। বিদেশে যা আয় করেছে, সব স্ত্রীর নামে পাঠিয়েছে। অসুস্থ অবস্থায় তাকে রাস্তায় ফেলে যাওয়া কোনোভাবেই মানবিক কাজ হয়নি।’

জামাল উদ্দিনের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে রায়হান একটি পোশাক কারখানায় চাকরি করেন। বহুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, ‘কিডনির সমস্যার কারণে জামাল হাঁটতে-চলতে পারেন না। একজন অসুস্থ মানুষকে এভাবে রাস্তায় ফেলে যাওয়া খুবই অমানবিক ও নিন্দনীয়। যেহেতু তার স্ত্রীর বাড়ি অন্য জেলায়, তাই স্থানীয়ভাবে বিচার করা কঠিন। তবে সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।’

এ বিষয়ে জানতে জামাল উদ্দিনের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। জামালের ছেলে আবু রায়হান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি আমার বাবাকে মা রাস্তায় ফেলে গেছে। মায়ের সঙ্গে আমারও সম্পর্ক ভালো না। মায়ের চারিত্রিক বৈশিষ্ট্যও ভালো নয়।’

তিনি আরও বলেন, ‘আমি গার্মেন্টসে শ্রমিক পদে কাজ করি। সামান্য বেতনে কোনোরকমে সংসার চালাচ্ছি। অসুস্থ বাবার সঙ্গে এরকম অমানবিক আচরণ করা মোটেই ঠিক হয়নি। আমি মায়ের বিচার দাবি করছি।’

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। প্রাথমিকভাবে এটি পারিবারিক ও সামাজিক বিষয় বলে মনে হচ্ছে। তবে একজন অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়া অবশ্যই অমানবিক। স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন

কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন

by সমাচার ডেস্ক
আগস্ট ৩, ২০২৬
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জাল...

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা

by সমাচার ডেস্ক
আগস্ট ৩, ২০২৬
0

টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাড়ে সাত কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। অংশগ্রহণকারীরা...

নাগরপুরে ৪টি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

নাগরপুরে ৪টি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

by সমাচার ডেস্ক
আগস্ট ৩, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে | সোমবার (৩ আগস্ট) ৪টি প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু| শিক্ষা প্রতিষ্ঠানগুলো...

ভূঞাপুরে সশস্ত্র হামলার অভিযোগ, তিনজন হাসপাতালে

ভূঞাপুরে সশস্ত্র হামলার অভিযোগ, তিনজন হাসপাতালে

by সমাচার ডেস্ক
আগস্ট ৩, ২০২৬
0

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে সশস্ত্র হামলার ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার ৩ আগস্ট ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে প্রতিবেশির মধ্যে এমন...

র‌্যাবের পৃথক অভিযানে ক্লুলেস হত্যা ও অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

র‌্যাবের পৃথক অভিযানে ক্লুলেস হত্যা ও অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

by সমাচার ডেস্ক
আগস্ট ২, ২০২৬
0

র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের পৃথক অভিযানে একটি ক্লুলেস হত্যা মামলা ও একটি অপহরণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে টাঙ্গাইলের সখীপুর এবং রাজধানীর উত্তরা...

Next Post
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা

সর্বশেষ সংবাদ

কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন

কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন

আগস্ট ৩, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা

আগস্ট ৩, ২০২৬
প্রবাসফেরত অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

প্রবাসফেরত অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

আগস্ট ৩, ২০২৬
নাগরপুরে ৪টি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

নাগরপুরে ৪টি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

আগস্ট ৩, ২০২৬
ভূঞাপুরে সশস্ত্র হামলার অভিযোগ, তিনজন হাসপাতালে

ভূঞাপুরে সশস্ত্র হামলার অভিযোগ, তিনজন হাসপাতালে

আগস্ট ৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?