রবিবার, নভেম্বর ১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর

টাঙ্গাইলে শিশু ধ/ র্ষ/ ণ ও হ/ ত্যা চেষ্টা মা/ম/লার আ/ সা/ মি বিপ্লব গ্রে/ প্তার

by সমাচার ডেস্ক
নভেম্বর ১, ২০২৬
in টাঙ্গাইল সদর, লিড নিউজ
A A
টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার

টাঙ্গাইল শহরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের কলেজপাড়া পার্ক বাজার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে শিশুটির ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্নস্থানে অভিযান চালায়। পুলিশের সোর্স প্রথমে আসামিকে শনাক্ত করে আটক করেন। এ সময় বিপ্লব হাত কামড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ধনবাড়ীতে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহে বিএনপি’র সচেতনতামূলক সভা

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সদর থানায় আনা হয়েছে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আব্দুল কদ্দুস বলেন, রবিবার (১ নভেম্বর) সকালে ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শিশুটির নাকে মুখে গুরুতর আঘাত রয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ধর্ষণ চেষ্টা সংক্রান্ত বিস্তারিত জানা যাবে।

এদিকে, ঘটনার পর থেকেই শিশুটির চিকিৎসা ও অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নির্যাতনের শিকার শিশুটিকে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। প্রতিমন্ত্রী শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। একই সঙ্গে ঘটনায় জড়িত অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেন। ভুক্তভোগী পরিবারকে সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন।

উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে শিশুটির ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, এ সময় শিশুটি বাধা দিলে অভিযুক্ত ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

by সমাচার ডেস্ক
নভেম্বর ১, ২০২৬
0

টাঙ্গাইলে আলোচিত সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা চেষ্টার ঘটনায় ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সবর্দা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে শহরের শহীদ...

ধনবাড়ীতে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহে বিএনপি’র সচেতনতামূলক সভা

ধনবাড়ীতে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহে বিএনপি’র সচেতনতামূলক সভা

by সমাচার ডেস্ক
নভেম্বর ১, ২০২৬
0

টাঙ্গাইলের ধনবাড়ীর বলিভদ্রে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে বিএনপি’র সচেতনতামূলক পরামর্শমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১লা নভেম্বর) দুপুরে উপজেলার বলিভদ্র ইউনিয়নের পানকাতা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। বলিভদ্র...

ঘাটাইলে ‘এভারগ্রিন মডেল স্কুল’-এর জমকালো উদ্বোধনী ও প্লে শ্রেণির ফ্রি ক্লাস শুরু

ঘাটাইলে ‘এভারগ্রিন মডেল স্কুল’-এর জমকালো উদ্বোধনী ও প্লে শ্রেণির ফ্রি ক্লাস শুরু

by সমাচার ডেস্ক
নভেম্বর ১, ২০২৬
0

ঘাটাইলে ‘শিশুর বিকাশে আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে এভারগ্রিন মডেল স্কুল এবং একই সাথে প্লে শ্রেণির ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে। যেখানে...

জাতীয় যুব দিবস উপলক্ষে ধনবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ

জাতীয় যুব দিবস উপলক্ষে ধনবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ

by সমাচার ডেস্ক
নভেম্বর ১, ২০২৬
0

ইমাম হাসান সোহান : " দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ " এই স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব র‍্যালি ও...

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে

by সমাচার ডেস্ক
নভেম্বর ১, ২০২৬
0

রিমল তালুকদার: টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার শিরিন শহীদ হাসপাতালে সিজারিয়ান...

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার

টাঙ্গাইলে শিশু ধ/ র্ষ/ ণ ও হ/ ত্যা চেষ্টা মা/ম/লার আ/ সা/ মি বিপ্লব গ্রে/ প্তার

নভেম্বর ১, ২০২৬
টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নভেম্বর ১, ২০২৬
ধনবাড়ীতে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহে বিএনপি’র সচেতনতামূলক সভা

ধনবাড়ীতে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহে বিএনপি’র সচেতনতামূলক সভা

নভেম্বর ১, ২০২৬
ঘাটাইলে ‘এভারগ্রিন মডেল স্কুল’-এর জমকালো উদ্বোধনী ও প্লে শ্রেণির ফ্রি ক্লাস শুরু

ঘাটাইলে ‘এভারগ্রিন মডেল স্কুল’-এর জমকালো উদ্বোধনী ও প্লে শ্রেণির ফ্রি ক্লাস শুরু

নভেম্বর ১, ২০২৬
জাতীয় যুব দিবস উপলক্ষে ধনবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ

জাতীয় যুব দিবস উপলক্ষে ধনবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ

নভেম্বর ১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?