ইমাম হাসান সোহান : ” দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ ” এই স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব র্যালি ও যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
০১ নভেম্বর রবিবার সকালে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নুরজাহান আক্তার সাথী`র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা কুরবান আলী, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ ও যুব উন্নয়ন প্রশিক্ষনের প্রশিক্ষনপ্রাপ্ত কর্মীরা ।
এসময় ধনবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা কুরবান আলী বক্তব্যে যুব সমাজের উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন । এসময় তিনি আরো বলেন,” যুব সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস । বেকারত্ব দূরীকরণ, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে যুবকদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি যুবকদেরও আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে “।
আলোচনা সভা শেষে যোগ্য যুবক যুবতীদের মাঝে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ করা হয় ।











