রবিবার (১৭ মে’২৬) ‘বেটার বাংলাদেশ”-এর উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, বেটার বাংলাদেশের ফরিদা ইয়াসমিন ডলি এবং উলফাত জাহান মুন, শহীদ শাহারিয়ার খান আনাস-এর পিতা শাহারিয়া খান পলাশ ও মাতা সানজিদা খান দীপ্তি।
এ উদ্যোগের মাধ্যমে মোট ১০ জন আহত জুলাই যোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রাপ্ত আহত জুলাই যোদ্ধারা হলেন, মোঃ বেল্লাল হোসেন, মেহেদী হাসান, আজমী তিষা, রাজু গাজী, শাহাবুদ্দিন, মোঃ সারোয়ার হোসেন, কামরুল হাসান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ স্বপন ও মোঃ সানোয়ার হোসেন।
এই উদ্যোগ আহত যোদ্ধাদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। আহত জুলাই যোদ্ধাদের পাশে থেকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে “বেটার বাংলাদেশ”-কে এবং বলেন, আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও তারা তাদের এই মহৎ ও মানবিক কার্যক্রম অব্যাহত রেখে আহত জুলাই যোদ্ধাদের পাশে থেকে আশা, সাহস ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।










