ইমাম হাসান সোহান: এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের তত্ত্বাবধানে আউশ/২০২৬ মৌসুমে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ১৯ মে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে ।
উপকরণ বিতরণ কার্যক্রমের আওতায় কৃষকদের মাঝে সার, কীটনাশক ও সাইনবোর্ড প্রদান করা হয় । এ কার্যক্রমের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং আউশ ধানের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করা হবে বলে আয়োজকরা জানান ।
এসময় উপস্থিত ছিলেন ড. মসউদ ইকবাল, এসএসও এবং প্রধান, আদিবা আফরিন রিম, বৈজ্ঞানিক কর্মকর্তা, কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠানে বক্তারা বলেন, এলএসটিডি প্রকল্পের সহায়তায় কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । এছাড়া মাঠ পর্যায়ে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।











