টাঙ্গাইলের নাগরপুরে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে| মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়|
এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়| পরে উপজেলা হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে|
উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু’র সহধর্মিনী বেগম মনোয়ারা মুকুল,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি,সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো নাদির আহম্মেদ সহ অন্যরা |
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এবং সনদ বিতরন করেন|











