এ আয়োজনের মূল লক্ষ্য ছিল—শিশুদের ভবিষ্যৎ স্বপ্নকে চিত্রের মাধ্যমে প্রকাশের সুযোগ করে দেওয়া এবং তাদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে উৎসাহিত করা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা তাদের ভবিষ্যতে কী হতে চায়—তা ক্যানভাসে তুলে ধরে। কেউ পুলিশ, কেউ ডাক্তার, কেউবা শিক্ষক কিংবা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন এঁকে তুলে ধরে সবার মনে দাগ কাটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন, প্রোগ্রাম অফিসার মো: জাকারিয়া এবং সিডিসি’র ভাইস চেয়ারপার্সন ফনীন্দ্রনাথ পাল। অতিথিরা শিশুদের উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন এবং তাদের স্বপ্নপূরণে আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান।
চিত্রাঙ্কনের মাধ্যমে সৃজনশীলতা প্রকাশে সফল এমন সেরা ১০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করে পুরস্কৃত করা হয়। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মধ্যে ভবিষ্যৎ ভাবনা, উদ্দীপনা ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় বলে জানান আয়োজকগণ।
টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ গুরুতর আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর তার শারীরিক অবস্থার বেশ...
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কারখানায় কাজে ফিরেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন...
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া, দেলদুয়ার ও পাথরাইল- এই তিন ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত ‘পরেশ সাধুর দহ’র ওপর একটি স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ।...