এ আয়োজনের মূল লক্ষ্য ছিল—শিশুদের ভবিষ্যৎ স্বপ্নকে চিত্রের মাধ্যমে প্রকাশের সুযোগ করে দেওয়া এবং তাদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে উৎসাহিত করা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা তাদের ভবিষ্যতে কী হতে চায়—তা ক্যানভাসে তুলে ধরে। কেউ পুলিশ, কেউ ডাক্তার, কেউবা শিক্ষক কিংবা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন এঁকে তুলে ধরে সবার মনে দাগ কাটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন, প্রোগ্রাম অফিসার মো: জাকারিয়া এবং সিডিসি’র ভাইস চেয়ারপার্সন ফনীন্দ্রনাথ পাল। অতিথিরা শিশুদের উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন এবং তাদের স্বপ্নপূরণে আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান।
চিত্রাঙ্কনের মাধ্যমে সৃজনশীলতা প্রকাশে সফল এমন সেরা ১০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করে পুরস্কৃত করা হয়। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মধ্যে ভবিষ্যৎ ভাবনা, উদ্দীপনা ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় বলে জানান আয়োজকগণ।
রবিবার (১৭ মে'২৬) 'বেটার বাংলাদেশ”-এর উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান...
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পানিয়াবান্দা গ্রামের বজলুর রহমান মজনুর...
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনকল্পে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ মে বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে...
টাঙ্গাইলের বাসাইলে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের...
নিজস্ব প্রতিবেদক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দুই বছর পেরিয়ে তৃতীয় বছরে পদার্পণ করলো টাঙ্গাইল থেকে প্রকাশিত পত্রিকা ‘দৈনিক টাঙ্গাইল সমাচার’। এ উপলক্ষ্যে শনিবার (১৬ই মে) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে...