শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাণিজ্য

ভারতীয় এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তারা কাজ ফেলে রেখে দেশে ফিরে গেছেন

by সমাচার ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৪
in বাণিজ্য, লিড নিউজ
A A
ভারতীয় এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তারা কাজ ফেলে রেখে দেশে ফিরে গেছেন

ভারতীয় এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তারা কাজ ফেলে রেখে দেশে ফিরে গেছেন

ভারতীয় ঠিকাদার চলে গেছে, বন্ধ হয়ে গেছে প্রকল্পের কাজ ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার দেশ ত্যাগের পর ভারতীয় ঋণে চলমান একটি প্রকল্পের কাজ এখন থেমে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তারা কাজ ফেলে রেখে দেশে ফিরে গেছেন। তাঁরা কবে ফিরে আসবেন, তার ঠিক নেই। ফলে প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত বিদ্যমান সড়ককে চার লেনে উন্নীত করার এই প্রকল্প নেওয়া হয় ২০১৭ সালে। একবার সংশোধনের পর প্রকল্পের খরচ দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯১ কোটি টাকা। এর মধ্যে ভারতীয় ঋণ ২ হাজার ৯৮২ কোটি টাকা। দ্বিতীয় ভারতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) থেকে এই অর্থ দেওয়া হচ্ছে। বাকি ২ হাজার ৮০৯ কোটি টাকা দেবে সরকার। ২০২৫ সালের জুন মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা। যদিও চলতি ২০২৪ সালের জুন পর্যন্ত প্রকল্পের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনে ঠিকাদার হাওয়া সদ্য পদত্যাগী শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ গভীর ছিল। ফলে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ভারতের এক্সিম ব্যাংক লাইন অব ক্রেডিট (এলওসি) দিয়েছে। এর মধ্যে দ্বিতীয় এলওসির মাধ্যমে আশুগঞ্জ–আখাউড়া সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু করা হয়। ভারতীয় ঋণপুষ্ট প্রকল্পের নিয়ম হলো ভারতীয় ঠিকাদার নিয়োগ দিতে হয় এবং ভৌত প্রকল্পের ৬৫ শতাংশ পণ্য ও সেবা সে দেশ থেকে কিনতে হয়। একনেকে পাসের পর ২০১৮ সালে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়। প্রকল্পের তিনটি প্যাকেজের সব কটি বাস্তবায়নের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়। করোনার কারণে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে তেমন একটা কাজ হয়নি। ২০২২ সালে প্রকল্পটির কাজ পুরোদমে শুরু হয়। স্থানীয় প্রকৌশলী ও শ্রমিকদের পাশাপাশি তিন শর মতো ভারতীয় নাগরিক এই প্রকল্পে কাজ করতেন। নিরাপত্তার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সব কর্মী ভারতে চলে গেছেন। ইতিমধ্যে তাঁদের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। তাঁরা জানিয়েছেন, ভারতীয় হাইকমিশন থেকে নিরাপত্তাসংক্রান্ত সবুজ সংকেত পেলেই কেবল কাজে ফিরবেন।

আরও পড়ুন

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন

কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবকিছু বদলে যায়। পরদিনই ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার তাদের সব ভারতীয় কর্মীকে প্রকল্প এলাকা থেকে প্রত্যাহার করে নেয়। পরে তাদের নিজ দেশ ভারতে নিয়ে যায়। বেশির ভাগ কর্মী আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে ভারতে চলে যান বলে জানা গেছে। এখনো তাঁরা কাজে যোগ দেননি। এ বিষয়ে প্রকল্পের ব্যবস্থাপক মো. শামীম আহমেদ বলেন, ‘৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সব কর্মী ভারতে চলে গেছেন। ইতিমধ্যে তাঁদের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। তাঁরা জানিয়েছেন, ভারতীয় হাইকমিশন থেকে নিরাপত্তাসংক্রান্ত সবুজ সংকেত পেলেই কেবল কাজে ফিরবেন।’ প্রকল্পের বিভিন্ন জিনিসপত্রও এখন অনেকটা অরক্ষিত অবস্থায় রয়েছে। এদিকে অর্ধসমাপ্ত কাজের জন্য জনগণের ভোগান্তি বেড়েছে। মহাসড়কের এক পাশে খানাখন্দ থাকায় অনেকটা ঝুঁকি নিয়ে যান চলাচল করতে হচ্ছে। সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে যানচালক ও যাত্রীদের ভোগান্তি বাড়ছে। প্রকল্প পরিদর্শন করবে আইএমইডি এক মাস ধরে কাজ বন্ধ থাকায় মাঠের পরিস্থিতি জানতে শিগগিরই প্রকল্পটি পরিদর্শনের পরিকল্পনা করছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। ইতিমধ্যে আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, প্রকল্পটির মাঠপর্যায়ের বাস্তবায়নের কী সমস্যা, তা জানার জন্য পরিদর্শন করা হবে। পরিদর্শনের পর পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতীয় ঋণের অনিশ্চয়তা এদিকে ভারতীয় ঋণের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে চলমান প্রকল্পের পাশাপাশি যত প্রকল্প প্রস্তাব এসেছে, সেগুলোর যৌক্তিকতা যাচাই–বাছাইয়ের কাজ শুরু হয়েছে। ভারতীয় তিনটি এলওসির চলমান এবং প্রস্তাবিত প্রকল্পগুলোও মূল্যায়ন করা হবে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এলওসির আওতায় চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলোর বেশির ভাগ ভারতীয় স্বার্থেই নেওয়া হয়েছে। যেমন আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চার লেনের সড়ক প্রকল্পটি ট্রানজিটের আওতায় ভারতীয় পণ্য আনা–নেওয়াতেই বেশি কাজে লাগবে। ভারত ২০১০, ২০১৬ ও ২০১৭ সালে তিনটি এলওসিতে বাংলাদেশকে মোট ৭৩৬ কোটি ডলার ঋণ প্রদানের প্রতিশ্রুতি দেয়। কিন্তু প্রতিশ্রুতির পরও কাঙ্ক্ষিত হারে অর্থছাড় হয়নি। সর্বশেষ হিসাবে সব মিলিয়ে ছাড় হয়েছে মাত্র ১৮০ কোটি ডলার। তিনটি এলওসিতে সড়ক ও রেল যোগাযোগ, জ্বালানি, রাস্তাঘাট নির্মাণসহ অবকাঠামো খাতে এ পর্যন্ত ৩৬টি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ১৫টি শেষ হয়েছে। চলমান আছে আটটি প্রকল্প। বাকি প্রকল্পগুলো পরামর্শক ও ঠিকাদার নিয়োগ কিংবা প্রকল্প প্রস্তাবনা তৈরির পর্যায়ে রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬
0

টাঙ্গাইল মধুপুর উপজেলা প্রশাসন পরিবহন মালিক ও চালকদের স্মার্ট ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের শুভ...

দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন

দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬
0

টাঙ্গাইল মির্জাপুরে বিগত ৪ বছর আগে চাঞ্চল্যকর অটোচালক গোলাম রাব্বি (৪২) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই),টাঙ্গাইল।পিবিআই এর পক্ষ হতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি...

টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা

টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬
0

টাঙ্গাইল শহরের জনসেবা চত্বরে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ মেলার উদ্বোধন করেন। বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল ১১টায় টাঙ্গাইল জেলা...

টাঙ্গাইলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস

টাঙ্গাইলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬
0

টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুরে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকার ময়লার ভাগারে দেশী-বিদেশী সিগারেট, বিড়ি ও জর্দা ব্যবহারে...

বাসাইলে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাসাইলে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬
0

টাঙ্গাইলের বাসাইলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ​বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের আরোহা গ্রামে এই...

Next Post
একদিনে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ালো ব্যাংক

একদিনে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ালো ব্যাংক

সর্বশেষ সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬
দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন

দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন

এপ্রিল ১৬, ২০২৬
টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা

টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা

এপ্রিল ১৬, ২০২৬
টাঙ্গাইলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস

টাঙ্গাইলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস

এপ্রিল ১৬, ২০২৬
বাসাইলে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাসাইলে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এপ্রিল ১৬, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?