মঙ্গলবার, জুন ২, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home খেলা

সুন্দর সকাল, বিষণ্ন দুপুর, স্বস্তির পর অস্বস্তির বিকেল

by @Tan_Shoma
মার্চ ২২, ২০২৪
in খেলা
A A

ক্রীড়া ডেস্ক : এক দিনে কত রং ছড়াল সিলেটের সবুজের আচ্ছাদনে। ব্যাট-বলের তীব্র লড়াই হলো ক্রিকেটের গৌরবের ফরম্যাট টেস্ট ক্রিকেটের ২২ গজে। শুরুতে বাংলাদেশের দাপট। মাঝে শ্রীলঙ্কার প্রতিরোধ। এরপর প্রতি আক্রমণ। শেষমেশ আবার বাংলাদেশের ফিরে আসা। আবার পিছিয়ে পড়া। পুরো দিনটিকে বর্ণনা করতে এমন কিছু বলা যায়; সুন্দর সকাল, বিষন্ন দুপুর, স্বস্তির পর অস্বস্তির বিকেল।দিনশেষে এগিয়ে থাকার সুযোগ থাকলেও তা হাতছাড়া। টেস্ট ম্যাচের আনন্দ এখানে। প্রতিদিন নায়ক হওয়ার সুযোগ থাকে। প্রতি সেশনে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ থাকে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম টেস্টের প্রথম দিন কত রং পাল্টাল।

প্রথম সেশনে বাংলাদেশের পেসারদের তোপে শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ৫৭। ষষ্ঠ উইকেটের সুযোগ হাতছাড়া হয় মাহমুদুল হাসান জয়ের ক্যাচ মিসে। সেখান থেকে লঙ্কানদের প্রতিরোধ ও প্রতি আক্রমণ। ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জুটিতে চলে আসে ২০২ রান। দুজনেই পেয়ে যান সেঞ্চুরি। সমান ১০২ রান প্রত্যেকের। ওই প্রতিরোধ ভাঙার পর ২১ রানে নেই পরের ৪ উইকেট। সব মিলিয়ে ২৮০ রানে শেষ তাদের ইনিংস। তিনশর নিচে অতিথিদের আটকে রেখে বোলিংয়ে নিজেদের পরিকল্পনা, রণ কৌশল ভালোভাবেই কাজে লাগিয়েছে বাংলাদেশ। পেসার খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানার ৩টি করে উইকেট দলকে এগিয়ে নেন। সঙ্গে শরিফুল ও তাইজুলের পকেটে ১টি করে উইকেট।

আরও পড়ুন

ঘাটাইলে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাঠ কাঁপানো ফুটবল লড়াইয়ের পর পরিবেশবান্ধব বার্তা, চ্যাম্পিয়নের হাতে আম ও রানার্সআপদের হাতে তুলে দেওয়া হলো কাঁঠাল গাছের চারা

ফিল্ডিংয়ে ক্যাচ ছাড়লেও দুই রান আউটে নিজেদের মান কিছুটা রেখেছে বাংলাদেশ। কিন্তু পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে নেমে ৩ রানে ৩২ উইকেট হারিয়ে বাংলাদেশ অস্বস্তি নিয়ে দিন শেষ করেছে তা বলতে দ্বিধা নেই। ফলে সকালটা যতটা সুন্দরভাবে শুরু হয়েছিল শেষটা হয়েছে ঠিক ততটাই বাজেভাবে।

দিনের শুরুটা হয়েছে বাংলাদেশের মনমতো। বৃষ্টিভেজা কন্ডিশনে টস জিতে নাজমুল হোসেন শান্ত এগিয়ে যান। বোলিং নিতে শান্ত দ্বিতীয়বার চিন্তা করেননি। নয় বছর পর দেশের মাটিতে টস জিতে ফিল্ডিং নিয়ে বাংলাদেশের ম্যাচ পরিকল্পনা স্পষ্ট হয়ে যায়। সঙ্গে তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে দল বুঝিয়ে দিয়েছে ম্যাচটার নাটাই নিজেদের নিয়ন্ত্রণে চায়। শুরুটা ওভাবেই হয়েছিল।

লঙ্কানদের শুরুর পাঁচ ব্যাটসম্যানের দুজন বিশের ঘর পেরোতে পারেননি, তিনজন সিঙ্গেল ডিজেটেই আউট। খালেদ নিজের প্রথম ওভারে স্লিপে মিরাজের হাতে তালুবন্দি করান নিশান মাদুশঙ্কাকে। এরপর একই ওভারে তার শিকার কুশল মেন্ডিস ও দিমুথ করুণারত্নে। মেন্ডিস তার অফস্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে পয়েন্টে ক্যাচ দেন। করুণারত্নে বল বুঝতে না পেরে হন বোল্ড। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুজের ইনিংস থেমে যায় শান্তর সরাসরি থ্রোতে, রান আউট হয়ে। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম নিজের প্রথম স্পেলে তেমন কিছু করতে পারেননি। তবে দ্বিতীয় স্পেলে ফিরে দারুণ পরিকল্পনায় নিয়ে নেন দিনেশ চান্দিমালের উইকেট। লেগ স্লিপে মিরাজকে এনে চান্দিমালকে আউট করেন। ৫৭ রানে নেই শ্রীলঙ্কার ৫ উইকেট।

সংখ্যাটা ৬ হতে পারত পরের বলে। যদি মাহমুদুল হাসান জয় নতুন ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিসের ক্যাচটা নিতে পারতেন। ওই ক্যাচেই দিনের চিত্র পাল্টে যায়। থিতু হওয়ার পর মেন্ডিস ও ধনাঞ্জয়া প্রতি আক্রমণে রান তোলেন। বাংলাদেশের ১০৩ নম্বর টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হওয়া নাহিদ রানা শুরু থেকে ছিলেন ব্যয়বহুল। দ্রুত গতির বোলার হিসেবে তাকে দলে আনা হয়েছে। প্রথম ওভারের পঞ্চম বলে ১৪৫.৫ গতিতে বোলিং করে আলো ছড়িয়েছেন ঠিকই। এরপর ধারাবাহিক ১৪৪, ১৪৫ গতিতে বোলিং করেন। কিন্তু লাইন ও লেন্থে ছিল যথেষ্ট ঘাটতি। সুযোগ কাজে লাগিয়ে মেন্ডিস ও ধনাঞ্জয়া রান তোলেন দ্রুত।

ফিফটির পর চোখের পলকে তুলে নেন সেঞ্চুরি। নাহিদ শেষ সেশনে ফিরে আসেন স্বরূপে। তার লাফিয়ে উঠা বলে মেন্ডিস উইকেটের পেছনে ক্যাচ দিলে পান সাফল্যের স্বাদ। এরপর তার শর্ট বলে মিড উইকেটে ক্যাচ দেন ধনাঞ্জয়া। দুজনই আউট হন ১০২ রান। এরপর প্রবাথ জয়াসুরিয়ার উইকেটও নেন দ্রুতগতির বোলার। ওই সময়েই তার হাত থেকে বের হয় আজকের দিনের সর্বোচ্চ ১৪৬.৩ কিমির আগ্নিগোলা। শেষ পর্যন্ত ২৮০ রানে তাদের আটকে দিয়ে বোলিংয়ে বাংলাদেশ স্বস্তি পেলেও পড়ন্ত বিকেলে হতশ্রী ব্যাটিংয়ে দিনটা হাতছাড়া করেছে স্বাগতিকরা।

বিশ্ব ফার্নোন্দোর পরপর দুই ওভারে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত এলবিডব্লিউ হন। রিভিউ নিয়ে তারা কেউ বাঁচতে পারেননি। বাংলাদেশ শিবিরে শেষ আঘাতটি করেন কাশুন রাজিতা। এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক (৫৯ টেস্ট) স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ৩১ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ আরো ১ রান যোগ করে দিন শেষ করেছে নড়বড়ে অবস্থানে। ২৪৮ রানে এখনও পিছিয়ে তারা। ম্যাচের ভাগ্য পাল্টাতে হলে দ্বিতীয় দিন তীব্র লড়াই করতে হবে। নয়তো ক্যাচ মিস ও ব্যাটিংয়ে বাজে শুরুর মাশুল গুনতে হবে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঘাটাইলে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঘাটাইলে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুন ১, ২০২৬
0

রিমল তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইলে আথাইল শিমুল দক্ষিণপাড়া মাঠে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে এক আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বিনোদনের বার্তা ছড়িয়ে...

মাঠ কাঁপানো ফুটবল লড়াইয়ের পর পরিবেশবান্ধব বার্তা, চ্যাম্পিয়নের হাতে আম ও রানার্সআপদের হাতে তুলে দেওয়া হলো কাঁঠাল গাছের চারা

মাঠ কাঁপানো ফুটবল লড়াইয়ের পর পরিবেশবান্ধব বার্তা, চ্যাম্পিয়নের হাতে আম ও রানার্সআপদের হাতে তুলে দেওয়া হলো কাঁঠাল গাছের চারা

by সমাচার ডেস্ক
জুন ১, ২০২৬
0

খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত হলো ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচ। "মাদক মুক্ত সমাজ চাই,খেলাধুলার বিকল্প নাই"খেলবে যুবক, হাসবে দেশ—মাদকমুক্ত হোক বাংলাদেশ,গাছ...

মোহামেডানে সৌরভ ছড়িয়ে সৌরভ দেওয়ান এখন জাতীয় দলে

মোহামেডানে সৌরভ ছড়িয়ে সৌরভ দেওয়ান এখন জাতীয় দলে

by সমাচার ডেস্ক
মে ২৫, ২০২৬
0

সৌরভ অর্থ সুগন্ধময় আর সেই সুমিষ্ট গন্ধের সৌরভ ছড়িয়ে টাঙ্গাইলের ফুটবল রত্ন মোহামেডানে সৌরভ ছড়িয়ে সৌরভ দেওয়ান এখন বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন| মোহামেডানে সৌরভ ছড়িয়ে সৌরভ দেওয়ান...

টাঙ্গাইলে ব্রি'র এলএসটিডি প্রকল্পের অর্থায়নে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

টাঙ্গাইলে ব্রি’র এলএসটিডি প্রকল্পের অর্থায়নে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

by সমাচার ডেস্ক
মে ১৯, ২০২৬
0

ইমাম হাসান সোহান: এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের তত্ত্বাবধানে আউশ/২০২৬ মৌসুমে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ১৯ মে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা...

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

by সমাচার ডেস্ক
মে ১৩, ২০২৬
0

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স। বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা ক্রীড়া অফিসার...

Next Post
ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে ৭০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে ৭০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

সর্বশেষ সংবাদ

নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

জুন ১, ২০২৬
ভূঞাপুর বাজার পরিদর্শন মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের

ভূঞাপুর বাজার পরিদর্শন মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের

জুন ১, ২০২৬
ঘাটাইলে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঘাটাইলে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জুন ১, ২০২৬
মাঠ কাঁপানো ফুটবল লড়াইয়ের পর পরিবেশবান্ধব বার্তা, চ্যাম্পিয়নের হাতে আম ও রানার্সআপদের হাতে তুলে দেওয়া হলো কাঁঠাল গাছের চারা

মাঠ কাঁপানো ফুটবল লড়াইয়ের পর পরিবেশবান্ধব বার্তা, চ্যাম্পিয়নের হাতে আম ও রানার্সআপদের হাতে তুলে দেওয়া হলো কাঁঠাল গাছের চারা

জুন ১, ২০২৬
দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি ইমাম হাসান (সোহান) এর মা ইন্তেকাল করেছেন

দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি ইমাম হাসান (সোহান) এর মাতা ইন্তেকাল করেছেন

মে ৩১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?