ক্রীড়া প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সুপার সিক্সের প্রথম ম্যাচে জাতীয় দল তথা টাঙ্গাইলের তারকা ফুটবলার সুমন রেজার দর্শনীয় ২টি গোলে ঘাটাইল উপজেলাকে হারিয়ে শুভ সূচনা করেছে|

১৯ জুলাই(রোববার) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের টুর্নামেন্টের সুপার সিক্সের “এ” গ্রুপের উদ্বোধনীয় ম্যাচে অনুষ্ঠিত হয়| বৃষ্টি বাঁধায় বিলম্বে খেলার শুরুতে ঘাটাইল উপজেলা ও টাঙ্গাইল সদরের মাঝে বিদেশী ফুটবলার নিয়ে দু’দলের কর্মকর্তাদের মাঝে একটু কথাকাটি এবং উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলে প্রায় ২১ মিনিট পরে খেলা শুরু হয়|
খেলার শুরু থেকে টাঙ্গাইল সদর বিদেশী ৫ ফুটবলার ও জাতীয় দলের সুমন রেজা ও সৌরভ দেওয়ানের উপস্থিতিতে গোছানো ফুটবল খেলতে থাকে| তবে বৃষ্টির কারনে মাঠ ভারী থাকায় কেউ স্বাভাবিক নৈপুণ্যে প্রদর্শন করতে পারেনি| তারপরও টাঙ্গাইলের সদরের একচেটিয়া আক্রমনে দিশেহারা ঘাটাইল উপজেলার ফুটবলাররা সামাল না দিতে পারলেও ভারী মাঠ এবং ঘাটাইলের গোলরক্ষক হিমেলের র্দূদান্ত পারফরম্যান্সে টাঙ্গাইল সদর গোল বঞ্চিত| সদরের স্টাইকার সৌরভ দেওয়ানের গোলমুখী কোনাকুনি হেড চমৎকার দক্ষতায় হিমেল উড়ন্ত পাখির হাত দিয়ে ঠেকিয়ে দেন, যা উপস্থিত হাজার দুয়েক দর্শকের মোহিত করেছে|
দ্বিতীয়ার্ধে টাঙ্গাইল সদরের আক্রমন বাড়িয়ে দিলে খেলার ৪৯ মিনিটের সময় বক্সের বাইরে থেকে সুমন রেজার গোলবারমূখী চকিত শট গোলরক্ষক হিমেলকে ফাঁকি দিয়ে জাল স্পর্শ করে(১-০)| খেলায় এগিয়ে গিয়ে টাঙ্গাইল সদরের আক্রমনের ধার আরো বাড়িয়ে দিলে খেলার শেষ মুহুর্তে সুমন রেজা বক্সের ভিতর হালকা পানিতে পিছল্যা দিয়ে বলে শট নিয়ে গোল করে(২-০) ব্যবধান বাড়িয়ে নেয়| এরপর ঘাটাইল বার কয়েক গোল করার সুযোগ পেলেও সদরের গোলরক্ষক মজনুর দক্ষতায় গোল হয়নি|
টাঙ্গাইল সদরঃ মজনু, রানা, মুন্না, গেজি(নাইজেরিয়া), রাম্পা/লিমন, অনিক, বিল্লাল, মজি, সৌরভ/রেজাউল, সুমন রেজা(অধিনায়ক), সানডে চিজুবা| ঘাটাইল উপজেলাঃ হিমেল, সোহাগ, ইসমাইল, ডায়মন্ড, নেস্তা, নানা, ডায়া সি সাই, রিফাত/¯^পন, সিয়াম, আল আমিন ও আসাদ(অধিনায়ক) রেফারঃ তৌফিকুল ইসলাম মাসুদ
আজকের খেলাঃ সখিপুর উপজেলা বনাম নাগরপুর উপজেলা










