জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অটিস্টিক ও অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ নভেম্বর সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপ্লব সরকার।
টাঙ্গাইল জেলার তিনটি বিদ্যালয়ের সমন্বয়ে ২৫ জন করে ৭৫ জন ছাত্রছাত্রী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়ার মধ্যে ছিল ঝুড়িতে বল নিক্ষেপ, দড়ি ঘোরানো, কবিতা, ৫০ মিটার দৌড় ইত্যাদি। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ নুরুল ইসলাম, টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আকতার প্রমূখ।










