মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home দেশ জুড়ে

আদালতের তিনতলা বারান্দা থেকে পড়ে হাসপাতালে স্বামী-স্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৪
in দেশ জুড়ে, বাংলাদেশ, বিশেষ প্রতিবেদন
A A

যৌতুকের মামলায় হাজিরা দিতে এসে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে এক দম্পতি তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে গেছেন। আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। পরে আদালতে উপস্থিত লোকজন তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত ব্যক্তিরা হলেন মামুনুর রশিদ (৩৫) ও তাঁর স্ত্রী শিমা খাতুন (২৮)। মামুনুর রশিদ গাংনী উপজেলার শওড়াতলা গ্রামের আবুল কাশেমের ছেলে এবং শিমা খাতুন একই উপজেলার রামদেবপুর গ্রামের মালিপাড়ার ফরিদুল ইসলামের মেয়ে।

আরও পড়ুন

শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য : আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, একজন কালো বোরকা পরা নারী ও আরেকজন মেরুন রঙের জ্যাকেট পরিহিত পুরুষ আদালত ভবনের তিনতলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। তাঁরা একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তি শুরু করেন। আদালতের বারান্দার রেলিং ছোট হওয়ার কারণে ধস্তাধস্তির একপর্যায়ে দুজনে নিচে পড়ে যান। শব্দ শুনে লোকজন ছুটে গিয়ে দেখেন, পুরুষ মানুষটি পা ধরে কাতরাচ্ছেন। নারীটি অচেতন হয়ে পড়ে আছেন। দ্রুত তাঁদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাঁরা দুজনই এখন সেখানে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত স্বামী–স্ত্রী দুজনেই একে অপরকে ধাক্কা দেওয়ার অভিযোগ করেছেন।
হাসপাতালে উপস্থিত শিমা খাতুনের ফুুফু প্রথম আলোকে বলেন, মামুনুর ও শিমার বিয়ে হয় ২০১১ সালে। শিমার সন্তান না হওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। একপর্যায়ে পারিবারিকভাবে কলহ থেকে দুই পক্ষই আদালতে মামলা করে। শিমা গত বছরের জুলাইয়ে আদালতে মামুনুর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের দুটি মামলা করেন। এরপর আদালত মামুনুরকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। আজকে সেই টাকার ২০ হাজার টাকা দিতে এসেছিলেন মামুন।

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত

চেতনা ফেরার পর আহত শিমা খাতুন অভিযোগ করে বলেন, মামুন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নিজেকে বাঁচাতে মামুনের হাত ধরে ফেলেন তিনি। এতে দুজনই নিচে পড়ে আহত হন।

আহত মামুনুর রশিদ বলেন, শিমা খাতুন তাঁকে মেরে ফেলার জন্য তিনতলা থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে চাইলে নিজেও পড়ে যান।

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুস সাকিব বলেন, ওই দম্পতিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক্স-রেসহ কয়েকটি পরীক্ষা করিয়ে আনতে বলা হয়েছে। রিপোর্ট দেখার পর হাড় ভেঙেছে কি না, নিশ্চিত হওয়া যাবে। আপাতত দুজনই সুস্থ আছেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য : আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য : আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

by সমাচার ডেস্ক
নভেম্বর ৬, ২০২৬
0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সেবা অনলাইনে পাওয়া গেলেই তা পুরোপুরি ডিজিটাল হয় না; ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে সেবা নাগরিকের...

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

by সমাচার ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬
0

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ গুরুতর আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর তার শারীরিক অবস্থার বেশ...

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

by সমাচার ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬
0

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কারখানায় কাজে ফিরেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন...

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে চাপা দিয়ে পালানো বাইকার গ্রেপ্তার

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে চাপা দিয়ে পালানো বাইকার গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
আগস্ট ২২, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহীতে সংকেত অমান্য করে এক ট্রাফিক পুলিশ সদস্যকে মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় চালক শফিউল আলম পাভেলকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০...

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

সিরাজগঞ্জের সলঙ্গায় অসময়ে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।দিন-রাত সমানতালে চলছে বিদ্যুতের আসা-যাওয়ার ভেলকিবাজি।একবার বিদ্যুৎ চলে গেলে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।সলঙ্গা থানা সদরসহ...

Next Post
রপ্তানিতে প্রণোদনা ওঠানো শুরু, কমছে ৪৩ খাতের পণ্যে

রপ্তানিতে প্রণোদনা ওঠানো শুরু, কমছে ৪৩ খাতের পণ্যে

সর্বশেষ সংবাদ

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

নভেম্বর ১০, ২০২৬
টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

নভেম্বর ১০, ২০২৬
টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

নভেম্বর ১০, ২০২৬
শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

নভেম্বর ৯, ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নভেম্বর ৯, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?