রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home অর্থনীতি

রপ্তানিতে প্রণোদনা ওঠানো শুরু, কমছে ৪৩ খাতের পণ্যে

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৪
in অর্থনীতি, দেশ জুড়ে, বাংলাদেশ
A A

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি হিসেবে রফতানিমুখী ৪৩টি খাতে প্রণোদনা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে তা মানতে নারাজ শিল্প মালিকরা; তারা এ সিদ্ধান্তের মধ্যে খুঁজে পাচ্ছেন শিল্প ধ্বংসের চক্রান্ত। পরিস্থিতি বিবেচনায় তারা একে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

রফতানিমুখী ৪৩টি খাতে নগদ প্রণোদনা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে তৈরি পোশাক খাতের বিশেষ নগদ সহায়তা এক শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ০.৫ শতাংশ।
কামরুল হাসান সবুজগত ৩০ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক স্বল্পোন্নত দেশের কাতার থেকে চূড়ান্তভাবে বের হওয়ার পদক্ষেপ হিসেবে রফতানিমুখী ৪৩টি খাতে নগদ প্রণোদনা কমানোর সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, দেশের রফতানি বাণিজ্যকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৪৩টি খাতে রফতানির বিপরীতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা দিয়েছে। ডব্লিউটিওর বিধিবিধান অনুসারে বিষয়টি রফতানিনির্ভর সাবসিডি (সাবসিডি কন্টিনজেন্ট আপন এক্সপোর্ট পারফরমেন্স) হিসেবে বিবেচিত হয় এবং এগ্রিমেন্ট অন সাবসিডিস অ্যান্ড কাউন্টারভেইলিং মেজার্স (এএসসিএম) অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলে কোনোরূপ রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা দেয়া যাবে না।

আরও পড়ুন

শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য : আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটতে যাচ্ছে উল্লেখ করে সার্কুলারে বলা হয়, উত্তরণ পরবর্তী সময়ে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা সম্পূর্ণভাবে একত্রে প্রত্যাহার করা হলে রফতানি খাত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। তাই ১ জানুয়ারি থেকে বিভিন্ন খাতে নগদ সহায়তার হার অল্প অল্প করে কমিয়ে আনার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুসারে ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে জাহাজিকরণ করা পণ্যের ক্ষেত্রে বিদ্যমান ৪৩টি খাতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তার জন্য নতুন প্রণোদনার হার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন।

কিন্তু বাংলাদেশ ব্যাংকের হুট করে নেয়া এ সিদ্ধান্ত মানতে নারাজ শিল্প মালিকরা। এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন,
এ সিদ্ধান্ত নেয়ার সময় কোনো স্টেকহোল্ডারকে ডাকা হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বলেছেন তিনি কিছু জানেন না। কেউ এ বিষয়ে জানে না। কেন এই ধরনের সার্কুলার হঠাৎ করে দেয়া হলো? এর সিদ্ধান্তের পেছনে কারা?

এ সিদ্ধান্তের পেছনে কাদের স্বার্থ রক্ষা করা হয়েছে – এমন প্রশ্ন ছুড়ে দিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এটিকে কি পরোক্ষভাবে অন্য কোনো দেশের বাজারে পরিণত করতে ইচ্ছে করে করা হয়েছে।

তৈরি পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) বিশ্লেষণ বলছে, নতুন বিজ্ঞপ্তিতে তৈরি পোশাক শিল্পের প্রধান ৫টি পণ্যে (টি-শার্ট, সোয়েটার, নিটেড শার্ট, পুরুষদের আন্ডার গার্মেন্ট এবং ওভেন ট্রাউজার ও জ্যাকেট) দেয়া নগদ সহায়তা সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়া হয়েছে। অথচ গত অর্থবছর এ খাতের মোট রফতানি আয়ের ৫৫.৫২ শতাংশই এসেছিল এ ৫ পণ্যের কাঁধে ভর করে। ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক শিল্পের প্রধান ৫ পণ্যের রফতানি আয় ছিল ২৫.৯৫ বিলিয়ন ডলার।

একইভাবে রফতানি প্রণোদনার বাইরে ঠেলে দেয়া হয়েছে নতুন বাজার খ্যাত জাপান, ভারত, আর অস্ট্রেলিয়াকে। গত অর্থবছরে পোশাক খাতের মোট রফতানি আয়ের প্রায় ৮ শতাংশ বা ৩.৭৭ বিলিয়ন ডলার এ তিন দেশ থেকেই এসেছিল। কমানোর নামে পোশাক খাতে বিদ্যমান প্রণোদনার প্রায় ৭০ ভাগই তুলে নেয়া হয়েছে।

এর আগে গত ২৪ আগস্ট দেয়া বিজ্ঞপ্তিতে প্রণোদনা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল রাখার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সেভাবেই ক্রয়াদেশ নিয়ে উৎপাদন ও রফতানি প্রক্রিয়া চালু রেখেছেন উদ্যোক্তারা। মাঝপথে এভাবে সিদ্ধান্ত পরিবর্তনকে শিল্প ধ্বংসের চক্রান্ত হিসেবে দেখছেন উদ্যোক্তারা।

প্রণোদনা কমানোর বিষয়ে বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ‘ওরা বলছে, প্রণোদনার এক শতাংশ কমে গেছে। এখানে এক শতাংশ না, আমাদের তৈরি পোশাক শিল্পে পুরোপুরিভাবেই প্রণোদনা বন্ধ করে ফেলা হয়েছে।’

তৈরি পোশাক খাতের ৭০ থেকে ৮০ শতাংশ প্রণোদনার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

প্রণোদনা কমানোর সিদ্ধান্তে চামড়া শিল্পে বিপর্যয়ের শঙ্কা।

আবার চামড়া শিল্পের ঘাড়েও পড়েছে বড় চাপ। ক্রাস্ট লেদারের রফতানি ভর্তুকি ১০ শতাংশ থেকে করা হয়েছে শূন্য আর ফিনিশড লেদারের প্রণোদনা কমিয়ে আনা হয়েছে ৭ শতাংশে।

চামড়া খাতে বিপর্যয়ের আশঙ্কা করে বিটিএ সভাপতি শাহীন আহমেদ বলেন, বাংলাদেশ থেকে ৭০ শতাংশ ক্রাস্ট লেদার রফতানি করা হয়। এখনও আমরা সেভাবে পণ্য বহুমুখীকরণে যেতে পারিনি বিধায় আমার মনে হচ্ছে এভাবে প্রণোদনা বন্ধ করে দিলে তা খাতের জন্য একটি বিপর্যয় বয়ে আনবে।

চাপ পড়েছে রফতানি বাজারে সম্ভাবনার আলো ছড়ানো পাট-প্লাস্টিকসহ সব খাতেই। উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রফতানিতে দেয়া বিশেষ সুবিধা প্রত্যাহারের বিষয়ে শিল্প মালিকরাও এক মত। তবে তা সহনশীল উপায়ে করার দাবি তাদের। বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন,
আগামী এক সপ্তাহের মধ্যে এই দেশে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে যদি বাংলাদেশ ব্যাংকের এই বিজ্ঞপ্তি প্রয়োগ হয়। কাজেই এখনও সময় রয়েছে। ব্যবসায়ীদের স্বার্থে এ সিদ্ধান্তকে প্রত্যাহার করা হোক। আমাদের সঙ্গে বসে তারপর এমন কিছু ধীরে ধীরে করা হোক। আমি বলছি না আমাদের সারাজীবন প্রণোদনা দিতে হবে।

বাস্তবতা আমলে নিয়ে রফতানিকারকদের যতটা সম্ভব ছাড় দেয়ার পরামর্শ অর্থনীতিবিদ ড. মাহফুজ কবিরের। তিনি বলেন, যারা পণ্য রফতানির সঙ্গে জড়িত তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই প্রণোদনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। হঠাৎ করেই ব্যবসায়ীদের কোনো ধরনের সময় না দিয়ে এ সিদ্ধান্ত নেয়াকে আমি মনে করি যে, দেশের অর্থনীতিতে খুব একটা ভালো ফল নিয়ে আসবে না। সরকার হয় তো এই সিদ্ধান্ত নিয়েছেন, তবে এক্ষেত্রে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে।

উত্তরণ-উন্নয়নের পথে কোন খাত বিশেষ প্রতিবন্ধকতার মুখে না পড়লে কর্মসংস্থানের চাপ সামলানো কঠিন হয়ে পড়বে বলেও সর্তক করছেন দ্বিপাক্ষিক বাণিজ্য বিশেষজ্ঞরা।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য : আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য : আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

by সমাচার ডেস্ক
নভেম্বর ৬, ২০২৬
0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সেবা অনলাইনে পাওয়া গেলেই তা পুরোপুরি ডিজিটাল হয় না; ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে সেবা নাগরিকের...

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুর অবস্থার উন্নতি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

by সমাচার ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬
0

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ গুরুতর আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর তার শারীরিক অবস্থার বেশ...

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

by সমাচার ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬
0

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কারখানায় কাজে ফিরেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন...

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে চাপা দিয়ে পালানো বাইকার গ্রেপ্তার

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে চাপা দিয়ে পালানো বাইকার গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
আগস্ট ২২, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহীতে সংকেত অমান্য করে এক ট্রাফিক পুলিশ সদস্যকে মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় চালক শফিউল আলম পাভেলকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০...

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

সিরাজগঞ্জের সলঙ্গায় অসময়ে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।দিন-রাত সমানতালে চলছে বিদ্যুতের আসা-যাওয়ার ভেলকিবাজি।একবার বিদ্যুৎ চলে গেলে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।সলঙ্গা থানা সদরসহ...

Next Post
মুক্তিযুদ্ধের চেতনায়, নতুন দিনের আশায়।

বায়ুদূষণে ঢাকছে ঢাকা, সমন্বয়হীনতায় গলদ

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে ৫০ বছরের পুরনো রাস্তা দখলের পায়তারা

দেলদুয়ারে ৫০ বছরের পুরনো রাস্তা দখলের পায়তারা

নভেম্বর ৭, ২০২৬
নাগরপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই

নাগরপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই

নভেম্বর ৭, ২০২৬
নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নভেম্বর ৭, ২০২৬
ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নভেম্বর ৭, ২০২৬
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নভেম্বর ৭, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?