শতবর্ষী করোনেশন ড্রামাট্রিক ক্লাবের ২০২৬-২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হলেন কাজী জাকেরুল মওলা এবং সাধারণ সম্পাদক সাম্য রহমান। ২৭ ডিসেম্বর শনিবার দিনব্যাপী দ্বিবার্ষিক নির্বাচনে দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে কাজী জাকেরুল মওলা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পর সহ-সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে সাম্য রহমান ও সাইদুর রহমান ঠান্ডু দুটি প্যানেলে নির্বাচন হয়েছে।
নির্বাচনে সহ-সভাপতি পদে আনিছুর রহমান খান ৫৬ ও মোঃ ফজলুল হক বীর প্রতীক ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে সাম্য রহমান বিজয়ী হয় তার ভোট সংখ্যা ৬০ ও পরাজিত প্রার্থী সাইদুর রহমান ঠান্ডু ভোট সংখ্যা ৪৪ , যুগ্ম সম্পাদক পদে মোঃ আকতার হোসেন ৬১ ও সোহানী মোঃ আওরঙ্গজেব চৌধুরী পলাশ ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়। নাট্য সম্পাদক পদে শাহ্মেহেদী মাসুদ সুমন ৬৪ ভোট পেয়ে নির্বাচিত এবং শাহ্ মোঃ ইছরাইল বিল্লাহ ৪০ ভোট পরাজিত হয়। সাহিত্য ও সাংস্কৃতিক পদে পিনাকী দে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত এবং এলেন মল্লিক ৪৭ ভোট পেয়ে পরাজিত হয়।
কার্যকরী সদস্য পদে আতাউর রহমান খান(৭৮), দিলীপ কুমার চন্দ বাসু (৬৮),ডাঃ হরিমোহন (৬৭)প্রদীপ কুমার গুন(৬৬),মহব্বত হোসেন খান (৬৫) মোঃ মেসবাহ্ উদ্দিন(৬৩) রতন কুমার দত্ত(৬২)আবুল কালাম আজাদ বীর বিক্রম(৬০), খন্দকার রফিক আজাদ (৫৯)সুবীর কুমার দেব(৫৯) মোঃ নাবিদ আহমেদ শাহীন(৫৯),এম এ আল হোসাইন(৫৮) আজগর আহমেদ সেলিম(৫২) পেয়ে নির্বাচিত হয়।
করোনেশন ড্রামাট্রিক ক্লাবের ১৫০ জন সদস্য সকাল ১০টা থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন। সিডিসি ক্লাব মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন শাহানুর ইসলাম খান। সহযোগী ছিলেন এডভোকেট আব্দুর রশিদ ও এডভোকেট তুলসী দাস।











