টাঙ্গাইলে কলেজ শিক্ষক, ছড়াকার ও শিশুসাহিত্যিক কাশীনাথ মজুমদার পিংকুর ৫০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৮ ডিসেম্বর রবিবার ” ছন্দ ছড়ায়-৫০” এই শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্য সংগঠক ” স্বকাল পরিষদ”।
সন্ধ্যায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এড. নীহার সরকারের সভাপতিত্বে ও কবি অনীক রহমান বুলবুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি নূরুল ইসলাম বাদল। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. হারুন অর রশিদ। অনুভূতি প্রকাশ করেন ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু ও তার রত্নগর্ভা জননী মমতা মজুমদার। এ সময় টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা- সাহিত্য- সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সদস্যরা ছড়াকার পিংকুকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকুর শিশুসাহিত্য নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক ড. আলী রেজা, গল্প নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক রাশেদ রহমান এবং তার ও শিক্ষা জীবন নিয়ে আলোচনা করেন নজরুল গবেষক এড. আল রুহী। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যজন মীর নাসিমুল ইসলাম , জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসেন, কবি হেমায়েত হোসেন হিমু, কবি আযাদ কামাল, কবি রোকেয়া ইসলাম, অধ্যাপক মোখলেছুর রহমান, বিজ্ঞান লেখক যতন কুমার রায় প্রমুখ । অনুষ্ঠানে পিংকুর লেখা ছড়া পাঠ করেন আবৃত্তি শিল্পী রাসেল আদনান, কবিতা পাঠ করেন বাচিকশিল্পী আরিফ আহাম্মেদ এবং আবৃত্তি প্রশিক্ষক সৈয়দ সাইফুল্লাহ্।
নিবেদিত ছড়া ছড়া পাঠ করেন রেণু আক্তার, দীপক পাল এবং সুব্রত দত্ত। শেষে কেক কাটা এবং অতিথি আপ্যায়রের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।











