রবিবার, আগস্ট ৩০, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

‘সবাই শুধু আশা দেয়, কেউ ব্রিজ করে দেয় না’

by সমাচার ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৪
in টাঙ্গাইল জেলা, সখিপুর
A A
‘সবাই শুধু আশা দেয়, কেউ ব্রিজ করে দেয় না’

‘সবাই শুধু আশা দেয়, কেউ ব্রিজ করে দেয় না’

‘ব্রিজ অবো হুনতে হুনতে বুইড়া অয়া গেলামগা, হেই ৭০ বছর ধইরা হুনতাছি ব্রিজ অব, ব্রিজ অব তা আইজো পর্যন্ত কোনো খবর নাই। আমরা মুরুব্বি অয়া গেছি, আঙ্গো পোলাপানরাও বাপ-দাদা অয়া গেছেগা, কিন্তু আঙ্গো এই অবহেলিত গেরামে অহনো ব্রিজ অইলো না।’ কথা গুলো বলছিলেন সখিপুর উপজেলার বরইতলা এলাকার ৮৫ বছরের কুদ্দুস মিয়া। টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলার সীমান্তবর্তী দাঁড়িয়াপুর গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে বংশাই নদী। সখীপুর ও বাসাইল উপজেলাকে আলাদা করেছে এই নদী।

 

আরও পড়ুন

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর বসছে বিশাল চাকরি মেলা, থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ

যুগযুগ ধরে সেখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন দুই পারের লোকজন। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো ও বর্ষা মৌসুমে নৌকা হচ্ছে লোকজনের নদী পারাপারের একমাত্র ভরসা। সাথে ভারী মালামাল বা রোগী থাকলে অতিরিক্ত ৩০ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হয় তাদের। সোমবার (২৪ অক্টোবর) সরেজমিনে জানা যায়, সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের বরইতলা এলাকায় বংশাই নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করা হয়। ওই সাঁকো দিয়েই দুই পারের লোকজনসহ বিশেষ করে শিক্ষার্থীরা চলাচল করে। আবার বর্ষা মৌসুমে একমাত্র ভরসা নৌকা। সেতু না থাকায় দুই উপজেলার ১৪ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। নদীর এপারে-ওপারে রয়েছে দুটি উচ্চ বিদ্যালয়, চারটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসা, চারটি কিন্ডারগার্টেন ও চারটি সাপ্তাহিক হাট।স্থানীয়রা জানান, সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর, লাঙ্গুলিয়া, আকন্দপাড়া, আবাদি, চাকলাপাড়া, কৈয়ামধু, বেতুয়া, শোলাপ্রতিমা ও দেওবাড়ী এবং বাসাইল উপজেলার সুন্না, গিলাবাড়ী, কল্যাণপুর, মৈলানপুর, ডুমনীবাড়ী, বার্থা, কলিয়া ও কাউলজানী গ্রামের লোকজন এ নদী দিয়ে পারাপার হন।

 

দাঁড়িয়াপুর গ্রামের বৃদ্ধ খালেক মিয়া বলেন, ‘নেতারা ভোটের সময় বলে ব্রিজ করে দিবে। ভোটের পর আর তাদের খবর থাকে না। এভাবে যৌবনকাল থেকে ব্রিজ তৈরি হবে শুনতে শুনতে বুড়ো হয়ে গেলাম। কিন্তু আজ পর্যন্ত ব্রিজ দেখতে পেলাম না।’ আরেক বৃদ্ধ মধু আলী বলেন, কত এমপি-চেয়ারম্যান হলো, সবাই আশা দেয় কেউ আর ব্রিজ করে দেয় না। মৃত্যুর আগে কি ব্রিজ দেখে যেতে পারব? প্রশ্ন মধু আলীর। কথা হয় শিক্ষার্থী সিয়ামের সাথে। তিনি বলেন, আশ-পাশের এলাকার ছেলে-মেয়েরা ঝুঁকি নিয়ে চলাচল করে।

 

চলাচলের সুবিধার জন্য শুকনা মৌসুমে এলাকার লোকজন ১০০ গজের সাঁকো নির্মাণ করেন। তবে বর্ষায় পানিতে বাঁশের সাঁকো ডুবে যায়। তখন নৌকা দিয়ে চলাচল করেন লোকজন। ফলে দুই পাড়ের শিক্ষার্থীসহ অন্যদের ভোগান্তিতে পড়তে হয়। আমরা একটি ব্রিজ চাই। এই ব্রিজটা হলে আমাদের সব দিকেই সুবিধা হবে।দাঁড়িয়াপুর গ্রামের মাসুদ রানা বলেন, ‘এখানে ব্রিজ না থাকার কারণে শিক্ষার্থীরা নৌকা ও বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় অনেক শিক্ষার্থী দুর্ঘটনার কবলে পড়েছেন। নৌকাডুবিতে প্রাণও গেছে ওই নদীতে। সরকার তো কত উন্নয়ন করেছে দেশে। আমাদের একটাই দাবি, এই নদীতে ব্রিজ করা হোক। তাহলে আর দুর্ভোগ পোহাতে হবে না আমাদের। গিলাবাড়ী গ্রামের বাচ্চু বলেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও বরইতলা ঘাটে কোনো সেতু করা হলো না। চেয়ারম্যান এমপিরা সবাই আশা দিয়েছেন, কেউ তাদের কথা রাখলো না। এই ব্রিজটা হলে অর্থনৈতিক দিকসহ সব দিকে থেকেই সুবিধা হবে। কষ্ট করে ৩০ কিলোমিটার ঘুরে চলাচল করতে হবে না।

 

গিলাবাড়ী গ্রামের কৃষক ছানোয়ার মিয়া বলেন, এখানে ব্রিজ হলে খাদ্যশস্য, শাকসবজি ও মুমূর্ষু রোগী নিয়ে সখীপুর যেতে মাত্র ৮ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হতো। আর এখন ৩০ কিলোমিটার রাস্তা ঘুরতে হয়। গর্ভবর্তী নারী ও বৃদ্ধদের চিকিৎসা দেওয়ার জন্য সময় মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। আমাদের ভোগান্তির শেষ নেই। আমরা বরইতলা ঘাটে ব্রিজ চাই।আরেক কৃষক মতি মিয়া বলেন, ধান বিক্রি করতে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক অসুবিধা হয়। সময় মতো বাজারে পৌঁছাতে না পারলে দাম পাওয়া যায় না। রোগীদের বহনে অ্যাম্বুলেন্স আসতে পারে না। ব্রিজটা হলে গাড়ি চলাচল করতে পারবে। এক দিকে অর্থনৈতিকভাবে আমরা লাভবান হবো, আরেকদিকে আমাদের সময়ও কম লাগবে।দাঁড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ বলেন, আমি স্থানীয় উপজেলার এলজিআরডির সাথে এ বিষয়ে কথা বলেছি। তারা বলেছেন আলোচনা করেছি। তারা কথা দিয়েছেন খুব অল্প সময়ে মধ্যে আমাদের ব্রিজটি করে দেবেন।সখীপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্দুল জলিল মিয়া বলেন, সেতুটির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সেতুটি নির্মাণের জন্য পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

by সমাচার ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬
0

টাঙ্গাইলের দেলদুয়ারে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ মোঃ আনোয়ার হোসেন (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার...

টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর বসছে বিশাল চাকরি মেলা, থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ

টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর বসছে বিশাল চাকরি মেলা, থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ

by সমাচার ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬
0

বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল জব ফেয়ার বা চাকরি মেলা। জেলা প্রশাসক, টাঙ্গাইলের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়...

টাঙ্গাইলে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

by সমাচার ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬
0

মোঃ সজিব মিয়া: ​টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া জেলা সদর রোড এলাকায় অবস্থিত 'ঢাকা ক্লিনিক'-এর কর্মচারী কর্তৃক পেশাগত দায়িত্ব পালনকালে তিন জন সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক ও অসৎ আচরণের তীব্র...

নাগরপুরে নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার

নাগরপুরে নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন টাঙ্গাইল র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে র‌্যাব-১৪ (সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প)...

টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৯ সেপ্টেম্বর

টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৯ সেপ্টেম্বর

by সমাচার ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬
0

টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ১৯ সেপ্টে¤^র অনুষ্ঠিত হবে| এ উপলক্ষে বুধবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে| উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা...

Next Post
অধ্যক্ষের সিন্ডিকেটে ডুবেছে প্রতিষ্ঠান

অধ্যক্ষের সিন্ডিকেটে ডুবেছে প্রতিষ্ঠান

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

দেলদুয়ারে র‌্যাবের অভিযানে ৯৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

আগস্ট ২৮, ২০২৬
টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর বসছে বিশাল চাকরি মেলা, থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ

টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর বসছে বিশাল চাকরি মেলা, থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ

আগস্ট ২৮, ২০২৬
টাঙ্গাইলে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

আগস্ট ২৬, ২০২৬
নাগরপুরে নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার

নাগরপুরে নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৯ সেপ্টেম্বর

টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৯ সেপ্টেম্বর

আগস্ট ২৬, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?