আব্দুল লতিফ: বন্যা কবলিত মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অন্যতম শিশুশিক্ষা প্রতিষ্ঠান অ্যাম্বিশন মডেল স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মন্ডলী।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় অ্যাম্বিশন মডেল স্কুল প্রাঙ্গণে ঘাটাইলের সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন সম্প্রীতির ঘাটাইলের সদস্যদের কাছে এ নগদ অর্থ হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতির ঘাটাইলের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান আওয়াল, অ্যাম্বিশন মডেল স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হাসান অরণ্য, সেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতির ঘাটাইলের সদস্য এ.কে এম রাসেল, শিবলু খন্দকার,আবুপলাশ, আবুসাইদ রাজিব প্রমুখ ।
ঘাটাইলে এ.কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে এ.কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩...











