রবিবার, আগস্ট ৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home কৃষি

পেঁয়াজের সংকটের মধ্যে ভালো ফলনের খবর দিলেন চাষিরা

by নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২৩
in কৃষি, দেশ জুড়ে, বাংলাদেশ
A A

পেঁয়াজের ঘাটতি ও চড়া দামের এই সময়ে গ্রীষ্মকালীন পেঁয়াজের ভালো ফলনের খবর দিলেন চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। এ বছর জেলার সাড়ে চার হাজার কৃষক কৃষি বিভাগের প্রণোদনায় সাড় চার হাজার বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করেছেন। ভালো ফলন ও ভালো দাম পেয়ে তাঁরা দারুণ খুশি।

গতকাল রোববার সকালে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রানীহাটি গ্রামে গিয়ে কথা হয় পেঁয়াজচাষি সায়েম আলী, কামাল আলী, মো. মোমিন, রুবেল আলী ও তরিকুল ইসলামের সঙ্গে। প্রায় পাশাপাশি জমি তাঁদের। এরই মধ্যে কেউ কেউ জমি থেকে পেঁয়াজ তুলে ফেলেছেন। কেউ পেঁয়াজ তুলছেন। এই কৃষকেরা জানান, এক বিঘা করে জমিতে চাষের জন্য কৃষি বিভাগ থেকে তাঁরা প্রণোদনা হিসেবে পেয়েছেন ভারতীয় এন-৫৩ জাতের পেঁয়াজের বীজ, সার-কীটনাশক ও ২ হাজার ৮০০ টাকা। কয়েক বছর ধরেই পেঁয়াজের চাষ করলেও এবার ফলন বেশি হয়েছে বলে জানালেন তাঁরা।

আরও পড়ুন

দৈনিক ৮০ টাকার ব্যবসায়, জাহিদের মাসে আয় ৩০ হাজার

রাজশাহীর পদ্মার পাড় টি-বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

তরিকুল ইসলাম বলেন, গত ১০ থেকে ১২ দিনে তিনি খেতের সব পেঁয়াজ ঘরে তুলেছেন। বিক্রিও করছেন। এক বিঘায় ফলন হয়েছে প্রায় ১০০ মণ। শুরুতে ৩ হাজার টাকা মণ দরে বিক্রি করেছেন। তবে গত শনিবার তাঁর বাড়ি থেকেই এক পাইকার ৫ মণ পেঁয়াজ কিনে নিয়ে গেছেন ৬ হাজার টাকা মণ দরে।

বেশির ভাগ কৃষকেরই ভালো ফলন হয়েছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। তাঁরা ভালোই লাভের মুখ দেখবেন। এ পেঁয়াজ বাজারে আসার পর দামও কমবে।
পলাশ সরকার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ
সায়েম আলী জানান, তিনি অল্প কিছু পেঁয়াজ তুলেছেন। পেঁয়াজের আকারও হয়েছে বেশ বড়। একেকটি ওজন ২০০ থেকে ৩০০ গ্রাম। এক বিঘায় ফলন ১১০ থেকে ১২০ মণ হবে বলে আশা করছেন তিনি। কমপক্ষে সাড়ে ৪ লাখ টাকায় পেঁয়াজ বিক্রি করতে পারবেন বলে ধারণা করছেন সায়েম আলী। এ দামে বিক্রি করতে পারলে তাঁর লাভ হবে প্রায় ৪ লাখ টাকা। তবে এ লাভ এখনকার বাড়তি দামের জন্য হবে বলে জানান তিনি।

রানীহাটি এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জোহরুল ইসলাম বলেন, রানীহাটি মৌজায় ১৮ জন কৃষককে প্রণোদনা দিয়ে ১৮ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করানো হয়েছে। সবার জমিতেই ভালো ফলন হয়েছে। বিঘাপ্রতি ১০৫ থেকে ১২০ মণ ফলন হবে বলে আশা করা যায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক পলাশ সরকার বলেন, জেলায় তিন দফায় সাড়ে চার হাজার কৃষককে প্রণোদনা দিয়ে সাড়ে চার হাজার বিঘা জমিতে ভারতীয় এন-৫ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করানো হয়েছে। বেশির ভাগ কৃষকেরই ভালো ফলন হয়েছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। তাঁরা ভালোই লাভের মুখ দেখবেন। এ পেঁয়াজ বাজারে আসার পর দামও কমবে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বরেন্দ্র অঞ্চলের মাটিতে পেঁয়াজের আকার একটু ছোট হওয়ায় বিঘাপ্রতি ফলন হয়েছে ৮০ থেকে ৯০ মণ। উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম বলেন, এই ফলনও কম কিছু নয়। এখানকার চাষিরা এখন সাড়ে তিন থেকে চার হাজার টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি করতে পারছেন। হাসি ফুটেছে তাঁদের মুখে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দৈনিক ৮০ টাকার ব্যবসায়, জাহিদের মাসে আয় ৩০ হাজার

দৈনিক ৮০ টাকার ব্যবসায়, জাহিদের মাসে আয় ৩০ হাজার

by সমাচার ডেস্ক
আগস্ট ২, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছুটেও মেলেনি কাঙ্ক্ষিত ‘সোনার হরিণ’। তবে হতাশ হয়ে বসে না থেকে সম্পূর্ণ ভিন্নধারার এক আইডিয়া কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়েছেন...

রাজশাহীর পদ্মার পাড় টি-বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

রাজশাহীর পদ্মার পাড় টি-বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

by সমাচার ডেস্ক
জুলাই ৯, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মার পাড়ের টি-বাঁধ এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই)...

রাজশাহীতে আকিজ ফিডের ‘খামারি মিট’ সম্পন্ন

রাজশাহীতে আকিজ ফিডের ‘খামারি মিট’ সম্পন্ন

by সমাচার ডেস্ক
জুলাই ৭, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ ফিডের উদ্যোগে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক খামারি সম্মেলন বা ‘খামারি মিট’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে...

রাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নিয়ন্ত্রণে উদ্যোগ, চালকদের সঙ্গে মতবিনিময় সভা

রাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নিয়ন্ত্রণে উদ্যোগ, চালকদের সঙ্গে মতবিনিময় সভা

by সমাচার ডেস্ক
জুলাই ৫, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সম্মিলিত উদ্যোগে ক্যাম্পাসে চলাচলকারী রিকশাচালকদের নিয়ে প্রক্টর অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।...

পদ্মা বাঁচাতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’

পদ্মা বাঁচাতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’

by সমাচার ডেস্ক
জুলাই ৪, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: পদ্মা নদীর নাব্যতা সংকট, পানির প্রবাহ কমে যাওয়া এবং ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘রান...

Next Post
রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে প্রাণ গেলো এক যাত্রীর

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে কবিসাহিত্যিকদের অংশগ্রহণে "যমুনায় নৌকা বিলাস-২০২৬" অনুষ্ঠিত

টাঙ্গাইলে কবিসাহিত্যিকদের অংশগ্রহণে “যমুনায় নৌকা বিলাস-২০২৬” অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬
টাঙ্গাইলে আন্তজার্তিক আদিবাসী দিবসে মানববন্ধন ও র‌্যালী

টাঙ্গাইলে আন্তজার্তিক আদিবাসী দিবসে মানববন্ধন ও র‌্যালী

আগস্ট ৯, ২০২৬
নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ

নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ

আগস্ট ৯, ২০২৬
মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আগস্ট ৯, ২০২৬
টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন

টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন

আগস্ট ৭, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?