টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের গাড়াখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১জুলাই) বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক রোকসানা পারভীনের সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিদ্যালয়ের এডহক কমিটির নয়া সভাপতি ধনবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন কে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সহ সভাপতি হাফিজুর রহমান বিএসসি, অধ্যক্ষ ম.এবাদৎ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোহাব্বত, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শরাফত আলীর ছেলে নূরুল ইসলাম প্রমূখ।
এসময় ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, উপজেলা ওলামা দলের সভাপতি ফজলুল হক, পৌর ওলামা দলের সভাপতি আবু সাঈদ শাহীন, পৌর স্বেচ্ছা সেবক দলের সভাপতি আশরাফুল ইসলাম সোহেল, পৌর জাসাসের সভাপতি ওসমান গণি দুলাল, ধনবাড়ী পৌর যুবদলের আহবায়ক হযরত আলী জীবন, সদস্য সচিব মেহেদী হাসান লিটন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, ধনবাড়ী উপজেলার রূপকার মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন তিনি একজন শিক্ষানুরাগী ও উন্নয়নশীল মানুষ। ধনবাড়ী উপজেলার প্রত্যেক জায়গায় শিক্ষার দিকে তার সব সময় নজর রয়েছে। তার নির্দেশেই ধনবাড়ীতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে শিক্ষাখাত কে এগিয়ে নেওয়াসহ এলাকার সকল উন্নয়নে কাজ করে যাবো।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং অভিভাবক-শিক্ষক-কমিটির মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা এবং বিদ্যালয়কে একটি আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সকলের সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এডহক কমিটির নয়া সভাপতি রফিকুল ইসলাম স্বপন।











