রবিবার, জুন ৭, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা ধনবাড়ী

ধনবাড়ীতে রাইস মিলে অগ্নিসংযোগ, মাছ নিধন; ৭-৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ

by সমাচার ডেস্ক
জুন ৭, ২০২৬
in ধনবাড়ী, লিড নিউজ
A A
ধনবাড়ীতে রাইস মিলে অগ্নিসংযোগ, মাছ নিধন; ৭-৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ

ধনবাড়ীতে রাইস মিলে অগ্নিসংযোগ, মাছ নিধন; ৭-৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরভাতকুড়া গ্রামে একটি রাইস মিলে অগ্নিসংযোগ এবং পাশের মাছের পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দুর্বৃত্তদের এ নাশকতামূলক কর্মকাণ্ডে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ধনবাড়ীতে রাইস মিলে অগ্নিসংযোগ, মাছ নিধন; ৭-৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ

জানা যায়, গত শনিবার গভীর রাতে আনুমানিক ২টার দিকে চরভাতকুড়া গ্রামের বাসিন্দা আবুবকর সিদ্দিকের মালিকানাধীন রাইস মিলে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো মিল এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।

আরও পড়ুন

স্ত্রী পালালো যার সঙ্গে তার বউকে বিয়ে করলেন ভুক্তভোগী যুবক

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে রাইস মিল, মিলে মজুত থাকা ধান, চাল, ভুট্টা ও অন্যান্য মালামাল পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে মিলের অবকাঠামো ও যন্ত্রপাতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর সকালে আরও একটি চাঞ্চল্যকর বিষয় সামনে আসে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাইস মিলের পাশের আবাদি মাছের পুকুরে দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। ফলে পুকুরের বিপুল পরিমাণ মাছ মারা যায়। এতে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

ভুক্তভোগী আবুবকর সিদ্দিক অভিযোগ করে বলেন, “আমি আওয়ামী লীগের একজন কর্মী। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমার রাইস মিলে আগুন দেওয়া হয়েছে বলে আমি মনে করি। শুধু তাই নয়, আমার মাছের পুকুরেও গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে সব মাছ মেরে ফেলা হয়েছে। এর আগে কয়েক মাস আগে আমার প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের একটি ট্রাক্টরেও আগুন দেওয়া হয়েছিল। সেই ঘটনারও কোনো বিচার পাইনি। এবারও বিচার পাব কি না, তা নিয়ে আমি শঙ্কিত।”

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তে যাওয়া ধনবাড়ী থানার এএসআই আরিফুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান বলেন, “আবুবকর সিদ্দিক ইতিপূর্বেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। সকালে ঘটনাটি জানতে পেরেছি। কে বা কারা গভীর রাতে তার রাইস মিলে আগুন দিয়েছে এবং পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এ ধরনের ন্যক্কারজনক ও অমানবিক ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

স্ত্রী পালালো যার সঙ্গে তার বউকে বিয়ে করলেন ভুক্তভোগী যুবক

স্ত্রী পালালো যার সঙ্গে তার বউকে বিয়ে করলেন ভুক্তভোগী যুবক

by সমাচার ডেস্ক
জুন ৭, ২০২৬
0

স্ত্রী চলে গেছেন এক যুবকের হাত ধরে। স্বামী প্রতিশোধ নিতে সেই যুবকের স্ত্রীকেই বিয়ে করেছেন। টাঙ্গাইলের মির্জাপুরে এমন ঘটনা ঘটেছে। উপজেলার পেকুয়া গ্রামের এই ঘটনা ঘিরে এলাকায় চলছে...

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি।

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি

by সমাচার ডেস্ক
জুন ৭, ২০২৬
0

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) বিকেল ৪টায় ঘাটাইল সরকারি জিবিজি কলেজ মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান...

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি হলেন বেনজির আহমেদ টিটু

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি হলেন বেনজির আহমেদ টিটু

by সমাচার ডেস্ক
জুন ৭, ২০২৬
0

দীর্ঘ ৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্স আ্যন্ড ইন্ড্রাস্ট্রি'র পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে| এর আগে ১৯৮৪ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়| শনিবার রাতে নির্বাচিত...

ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা

ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা

by সমাচার ডেস্ক
জুন ৭, ২০২৬
0

রিমল তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে অনুমোদনহীনভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের...

কালিহাতীর মাদক সম্রাট মামুন এখনো ধরাছোঁয়ার বাইরে

কালিহাতীর মাদক সম্রাট মামুন এখনো ধরাছোঁয়ার বাইরে

by সমাচার ডেস্ক
জুন ৬, ২০২৬
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের কুখ্যাত মাদক সম্রাট এস এম মামুন অর রশিদ রয়েছে ধরাছোঁয়ার বাইরে| ফলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে ইয়াবাসহ অন্যান্য মাদক ব্যবসার নিয়ন্ত্রন এখন...

Next Post
টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি হলেন বেনজির আহমেদ টিটু

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি হলেন বেনজির আহমেদ টিটু

সর্বশেষ সংবাদ

স্ত্রী পালালো যার সঙ্গে তার বউকে বিয়ে করলেন ভুক্তভোগী যুবক

স্ত্রী পালালো যার সঙ্গে তার বউকে বিয়ে করলেন ভুক্তভোগী যুবক

জুন ৭, ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি।

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি

জুন ৭, ২০২৬
টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি হলেন বেনজির আহমেদ টিটু

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি হলেন বেনজির আহমেদ টিটু

জুন ৭, ২০২৬
ধনবাড়ীতে রাইস মিলে অগ্নিসংযোগ, মাছ নিধন; ৭-৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ

ধনবাড়ীতে রাইস মিলে অগ্নিসংযোগ, মাছ নিধন; ৭-৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ

জুন ৭, ২০২৬
ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা

ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা

জুন ৭, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?