ইমাম হাসান সোহান: ” উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দুই দিন ব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিজ্ঞান মেলার সফল সমাপ্তি হয়েছে ১২ এপ্রিল রবিবার সন্ধ্যায় ।
ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১১ এপ্রিল শনিবার সকালে এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী । ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় ধনবাড়ী উপজেলার বিভিন্ন স্কুল কলেজ এই বিজ্ঞানমেলায় অংশ গ্রহণ করেন ।
বিজ্ঞান মেলায় ১২ এপ্রিল রবিবার সকাল ১০.০০ টা হতে দুপুর ১.০০ টা এবং বিকাল ৩.০০ টা হতে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত বিজ্ঞান জাদুঘরের মিউজিয়াম বাস ও থ্রিডি মুভি বাস উপজেলা পরিষদ চত্বরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল । সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে । এছাড়া ১২ এপ্রিল রবিবার ২০২৬ তারিখ সন্ধ্যা ০৭ টা হতে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন, ধনবাড়ী , টাঙ্গাইল-এর ব্যবস্থাপনায় টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ আয়োজন করা হয়েছে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ।











