শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home অপরাধ

ধনবাড়ীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ

by @Tan_Shoma
এপ্রিল ৪, ২০২৪
in অপরাধ, ধনবাড়ী
A A

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন উপজেলা নির্বাচনের জনসংযোগকালে কর্মীদের মধ্যে কথা কটাকাটি ও হাতাহাতির জেরে টাঙ্গাইলের ধনবাড়ীতে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছে। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন

ধনবাড়ীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

ধনবাড়ীতে বিজ্ঞান মেলার সফল সমাপ্তি

এ নিয়ে ধনবাড়ী থানায় দুই পক্ষই অভিযোগ দিয়েছে।

বুধবার রাতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নরিল্যা বাজার এলাকায় বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা (সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের খালাতো ভাই ) এবং ধনবাড়ী উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ তালুকদার সবুজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

স্থানীয়রা জানান, আগের দিন মঙ্গলবার বিকেলে নরিল্যা বাজার -ধনবাড়ী সড়কের ভাবীর মোড়ে জন সংযোগকালে ওয়াদুদ তালুকদার সবুজ গ্রুপের মোশারফের সাথে হীরা গ্রুপের অপর মোশারফের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় ওই রাতেই সবুজ তালুকদারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়। এ ঘটনার জেরে বুধবার রাতে নরিল্যা বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান হীরা গ্রুপের ছানোয়ার হোসেন সানা (৫৫), ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক উজ্জল(৩০), বর্তমান সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিন্টু, মজিদ ঠাকুর এবং সবুজ তালুকদার গ্রুপের দোকান মালিক ইয়াছিন(৬০),ইয়াছিনের ছেলে আল আমিনসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় হীরা গ্রুপের সানা ও উজ্জল এবং সবুজ গ্রুপের ইয়াছিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওয়াদুদ তালুকদার সবুজ অভিযোগ করে জানান, মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় নরিল্যা ভাবির মোড় এলাকায় মত বিনিময়সভা করাকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা’র পক্ষের মোশারফ হোসেন, চানু, ছানোয়ার গংরা সভাস্থল ত্যাগের হুমকি দেয়। মোড়ে অবস্থানরত আমার কর্মী মোশারফ হোসেন কে বেধড়ক মারপিট করে। এই ঘটনায় রাতেই ধনবাড়ী থানায় অভিযোগ দেয়া হয়। এই জেরে পরের দিন বুধবার নরিল্যা গ্রামের আরফানবাড়ী মোড়ের মুদি দোকানী ইয়াছিনের দোকানে মিছিল নিয়ে হীরার লোকজন অতর্কিত হামলা চালিয়ে নগদ অর্থসহ মালামাল লুট করে। আমার সমর্থক ইয়াছিন ও তার ছেলে আল আমিন কে রাম দা দিয়ে কুপিয়ে আহত করে। এসময় আমার স্থানীয় কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে গিয়ে তাদের হামলায় আমার তিনজন লোক আহত হয়েছেন।

উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা জানান, শুনেছি আগের দিন সামান্য ঘটনা ঘটেছিল। পরের দিন বুধবার রাত পৌনে ১১ টার দিকে বাজারের ক্লাবে আমার ছোট ভাই সাবেক সরকারি কর্মকর্তা প্রকৌশলী দেলোয়ারসহ সমর্থকরা অবস্থান করছিল। বাজারে হঠাৎ মিছিল করে বিনা উস্কানিতে সবুজ তালুকদারের সন্ত্রাসী কমর্রিা কর্মিরা ক্লাবে আক্রমণ করে। এলোপাতাড়ি কুপাতে থাকে। এতে ছানোয়ার, উজ্জল, মিন্টুসহ ৫/৬ জন আহত হন।

ধনবাড়ী থানার ওসি( তদন্ত) ইদ্রিস আলী জানান, মঙ্গলবারের অভিযোগ আইনী প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। গতকাল (বুধবার) রাতের ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ধনবাড়ীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

ধনবাড়ীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৬
0

ইমাম হাসান সোহান: "কৃষিই সমৃদ্ধি" "সমৃদ্ধির জন্য ধান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, টাংগাইলের ধনবাড়ীতে এলএসটিডি প্রকল্প (ব্রি)এর অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি...

ধনবাড়ীতে বিজ্ঞান মেলার সফল সমাপ্তি

ধনবাড়ীতে বিজ্ঞান মেলার সফল সমাপ্তি

by সমাচার ডেস্ক
এপ্রিল ১২, ২০২৬
0

ইমাম হাসান সোহান: " উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দুই দিন ব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি...

ধনবাড়ীতে খালের খনন কাজের উদ্বোধন

ধনবাড়ীতে খালের খনন কাজের উদ্বোধন

by সমাচার ডেস্ক
এপ্রিল ১০, ২০২৬
0

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০২৫-২০৩০ মেয়াদে ৬৪ জেলায় প্রায় ৭ হাজার কিলো খাল খনন, পুণঃখনন, সংস্কারের ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে প্রায় ১৫শ...

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
এপ্রিল ৮, ২০২৬
0

ইমাম হাসান সোহান: ‎টাংগাইলের ধনবাড়ী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । ২৫ চৈএ ১৪৩২ ( ৮ এপ্রিল ২০২৬ ইং) বুধবার সকাল ১১ টায়...

ধনবাড়ীতে বিডব্লিউবির চাল বিতরণ

ধনবাড়ীতে বিডব্লিউবির চাল বিতরণ

by সমাচার ডেস্ক
মার্চ ৩১, ২০২৬
0

টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়ন পরিষদের ৩শ ২৩ জন অসহায় দু:স্থ উপকার ভোগীর মাঝে মাথাপিছু ৩০ কেজি করে বিডব্লিউবির চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১মার্চ) সকালে এ চাল বিতরণ...

Next Post
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে

সর্বশেষ সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬
দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন

দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন

এপ্রিল ১৬, ২০২৬
টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা

টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলা

এপ্রিল ১৬, ২০২৬
টাঙ্গাইলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস

টাঙ্গাইলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস

এপ্রিল ১৬, ২০২৬
বাসাইলে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাসাইলে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এপ্রিল ১৬, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?