ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাণিয়াজান ইউনিয়নের সাবির ইটভাটার মালিক হিমেল মিয়ার বিরুদ্ধে ভাটা বিক্রির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
৩০ জুলাই বৃহস্পতিবার সাবির ইটভাটা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে ভুক্তভোগী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন । মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইটভাটা বিক্রির কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হলেও পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি । এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ।
মানববন্ধনে বক্তারা অভিযুক্ত হিমেল মিয়ার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান । একই সঙ্গে ভুক্তভোগীদের টাকা দ্রুত ফেরত দেওয়ারও আহ্বান জানান তারা । এক পর্যায়ে ভুক্তভোগী জনসাধারণ জামালপুর – টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন । ঘটনার সত্যতা নিশ্চিত করতে ইটভাটার জমির মালিক পক্ষ এবং ভাটা মালিক হিমেল মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি । মানববন্ধনটি ভুক্তভোগী মো. সাহেদ আলী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয় ।











