বুধবার, জুলাই ১৫, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

দুই যুগেও টাকা ফেরৎ না পেয়ে হতাশ এসডিএস-আইটিসিএলের সঞ্চয়ীরা

by সমাচার ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৫
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দুর্নীতি, লিড নিউজ
A A
দুই যুগেও টাকা ফেরৎ না পেয়ে হতাশ এসডিএস-আইটিসিএলের সঞ্চয়ীরা

দুই যুগেও টাকা ফেরৎ না পেয়ে হতাশ এসডিএস-আইটিসিএলের সঞ্চয়ীরা

নব্বইয়ের দশকের শুরুতে মাকড়সা জালের মতো দ্রুত ছড়িয়ে পরে দুর্দান্ত প্রতাপশালী সোস্যাল ডেভেলপমেন্ট সংসদ-এসডিএস! একই প্রতিষ্ঠান কর্তৃক ১৯৯৬ সালে ব্যাংকিং কার্যক্রম চালানো হয় ইসলামিক ট্রেড এন্ড কমার্স লিমিটেড-আইটিসিএল নামে। উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রতিষ্ঠান দুটি গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করেছিল। তাদের প্রলোভনের কঠিন চক্করে পরে গ্রাম-শহরের মানুষ।

গ্রামের মহিলাদের ডিম বিক্রির টাকা, কৃষকের সবজি বিক্রির টাকা, শিক্ষকের পেনশন প্রাপ্তির টাকা, ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকা আমানত রাখতে শুরু করে। দুই যুগেও আমানতের টাকা ফেরত না পেয়ে হতাশা প্রকাশ করেছেন এসডিএস-আইটিসিএল গ্রাহকরা।

গোপালপুর উপজেলা ভূমি অফিস সংলগ্ন নন্দনপুরে নিজস্ব জমিতে বানায় আইটিসিএল অফিস। এছাড়াও উপজেলা হেমনগরে এবং হাদিরা ইউনিয়নের মাহমুদপুরে নিজস্ব জমিতে অফিস বানানো হয়। অন্যান্য ইউনিয়নে ভাড়া অফিসে চলে তাদের কার্যক্রম।

শাখারিয়া গ্রামের নিজাম উদ্দিন বলেন, ডিপিএস ভেঙ্গে, লাখে ২হাজার টাকা লভ্যাংশের প্রতিশ্রুতিতে আইটিসিএলে সেসময় ১লাখ ২৫হাজার টাকা এককালীন রেখেছিলাম। পালিয়ে যাওয়ার পর ঢাকা হেড অফিসে যেয়েও কাউকে পাইনি। এখনো টাকা না পেয়ে হতাশ হয়েছি। ঝামেলা এড়াতে মামলা করিনি।

বাইশকাইল তালুকদারপাড়ার গৃহবধূ শাহনাজ ইসলাম জানান, নগদাশিমলা শাখার অধীনে তিনি ২টি বইয়ে সঞ্চয় জমাতেন। ডিম বিক্রির টাকায় প্রতিমাসে ২০০টাকা দিয়ে ১৬ হাজার টাকা জমিয়েছিলেন। এসডিএস পালিয়ে যাওয়ার খবরে সেসময় তিনি কষ্ট পেয়েছিলেন। জমানো টাকা ফেরৎ চান।

মাহমুদপুর গ্রামের এসএম রুহুল রুমেল জানান, আমি তখন ক্লাস ওয়ানে পড়তাম, দেখেছি আমার এলাকার অনেক টাকা  মেরে দিয়েছে,২০টাকা করে সঞ্চয় জমিয়ে আম্মা ৩৫০০টাকা  ও আপা ৫২০০টাকা জমিয়েছিলেন। সেগুলো নিয়ে চলে গেছে।

নগদা শিমলা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান জানান, অবসরগ্রহণের পর ২০০০-০১সালে ৩ধাপে আইটিসিএলে ২লাখ টাকা রেখেছিলাম। এক বছরে দ্বিগুণ ফেরৎ দিবে বলেছিল, সব ডকুমেন্ট রয়ে গেছে। তারপর তারা উধাও হয়ে যায়। আমি আমার টাকা ফেরৎ চাই।

খোঁজ নিয়ে জানা গেছে, হেমনগরের অফিসটি দীর্ঘদিন পুলিশের তদন্ত কেন্দ্র হিসাবে ব্যবহৃত হলেও, এখন পরিত্যক্ত অবস্থায় আছে‌। মাহমুদপুর অফিসে স্থানীয়রা মাদরাসা স্থাপন করেছে এবং গোপালপুরের আইটিসিএল এর পরিত্যক্ত অফিসে পরিচালিত হয়ে আসছিলো জামিয়া হযরত ফাতেমা তুজ জোহরা (রা:) কওমি মহিলা মাদরাসা।

 মাদরাসার মোহতামিম মাওলানা আমিনুল ইসলাম জানান, একটি ভবন ছিলো বিগত সরকারের আমলে এমপি সাহেবের লোকেরা জায়গা কিনে নিয়েছে বলে ভবনটি ভেঙ্গে ফেলে, এনিয়ে মামলা হয়েছিল। ওখানে আমাদের কার্যক্রম বন্ধ আছে। আবার অনুমতি নিয়ে এসেছি ছাপড়া তুলে আবার মাদরাসার কার্যক্রম শুরু করবো‌।

জানা যায়, এসডিএসের আমানত সংগ্রহ কার্যক্রম খুব অল্প সময়ে সারাদেশে ছড়িয়ে পড়ে। আমানত সংগ্রহের পাশাপাশি নিজস্ব সাফা ব্যান্ডের টেলিভিশন, ঢেউটিনসহ বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চালায়।

নব্বইয়ের দশকের শেষের দিকে গণমাধ্যমের শিরোনাম হয়  এসডিএস ও আইটিসিএল। প্রকাশ্যে আসে টাঙ্গাইল সমাজ সেবা বিভাগ থেকে রেজিস্ট্রেশন নিয়ে ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালিত করলেও, ১৯৯৬ সালে তারা এর অঙ্গসংগঠন হিসেবে আইটিসিএল প্রতিষ্ঠা করে ব্যাংকিং কার্যক্রম চালায়। ২০০২সালে বাংলাদেশ ব্যাংক তাদের কার্যক্রম নিষিদ্ধ করে। গ্রাহকদের চাপের মুখে এক পর্যায়ে, সঞ্চয়ের হাজার কোটি টাকা ফেরৎ না দিয়েই আইটিসিএল-এসডিএস’র সকল কার্যক্রম বন্ধ করে দেয়। কর্মকর্তারা সবাই গাঁ ঢাকা দেন।

নব্বইয়ের দশকের শুরুর দিকে টাঙ্গাইল সদর উপজেলার ধুলবাড়ী গ্রামের মরহুম সবুর প্রামানিকের ছেলে ইসমাইল হোসেন সিরাজী তিন বন্ধু নুরুল ইসলাম, সেলিম আল দীন ও আব্দুর রহিম মিয়াকে সাথে নিয়ে সোস্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) প্রতিষ্ঠা করেন। এবিষয়ে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন

আরও পড়ুন

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরদুই যুগেও টাকা ফেরৎ না পেয়ে হতাশ এসডিএস-আইটিসিএলের সঞ্চয়ীরা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুলাই ১৪, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ জুলাই) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত...

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

by সমাচার ডেস্ক
জুলাই ১৪, ২০২৬
0

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা দুর্যোগের মধ্যে কঠিন পদ্ধতিতে জোরপূর্বক পরীক্ষার নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল...

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুলাই ১৩, ২০২৬
0

মোঃএরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা সমীক্ষা) বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩...

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

by সমাচার ডেস্ক
জুলাই ১৩, ২০২৬
0

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের...

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

by সমাচার ডেস্ক
জুলাই ১৩, ২০২৬
0

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের চেয়ারম্যান এবং কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. মনির মোর্শেদ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হিসেবে মনোনীত...

Next Post
ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত-হেলপার আহত

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত-হেলপার আহত

সর্বশেষ সংবাদ

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই ১৪, ২০২৬
টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

জুলাই ১৩, ২০২৬
মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

জুলাই ১৩, ২০২৬
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

জুলাই ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?