টাঙ্গাইলে মুফতী রেজাউল করিম ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ও আউলটিয়া এলাকার উদ্যাগে এ মানববন্ধন পালন করা হয়৷
এতে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বাকি, মাহমুদুল হাসান বিদ্যা নিকেতনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ তালুকদার প্রমুখ।
টাঙ্গাইলে হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
এ সময় স্থানীয় এলাকাবাসী ও আহতের পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার ঘারিন্দা গ্রামে মুফতী রেজাউল করিমের বাবা আবু বক্কর সিদ্দিকীর সম্পত্তি ভাগ বাটোয়ারা জন্য আলোচনা চলছিলো৷ এসময় রেজাউল করিমের চাচাতো ভাই আব্দুল্লাহ ও তার পিতা মোশাররফসহ তিন থেকে চার জন গালিগালাজ শুরু করে৷ পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে আবু বক্কর সিদ্দিকীর ও তার স্ত্রীকে গুরুত্বর আহত করে । পরবর্তীতে এক পর্যায়ে রেজাউল করিম ও তার পরিবারের অন্যন্য সদস্যদের উপরও হামলা করা হয়।
এ ঘটনায় রেজাউল করিম টাঙ্গাইল সদর থানার মামলা দায়ের করেন৷ এ ঘটনার পর পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। আমরা দোষীদের দ্রুতই গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি৷
টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম যমুনা চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের...
‘সবার জন্য কাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ওয়ার্কস ফর এভরিওয়ান-উই (Works for Everyone–WE)-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা, আগুন সন্ত্রাস ও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি চেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো....
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য, দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে এনসিপি। জাতীয়...