সোমবার, জুন ১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home অপরাধ

টাঙ্গাইলে স্বর্ণ ব্যবসায়ীকে কু”পি”য়ে স্বর্ণ ও নগদ টাকা লু”ট

by সমাচার ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫
in অপরাধ, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দেশ জুড়ে, লিড নিউজ
A A
টাঙ্গাইলে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ ও নগদ টাকা লুট

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা করে স্বর্ণ ও নগদ টাকা লুটপাট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (১৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলায় স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব কর্মকার মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সোয়া নয়টার দিকে দোকান বন্ধ করে স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব কর্মকার বাড়ি ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেটকারযোগে আসা একদল দুর্বৃত্ত বিপ্লব কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

আরও পড়ুন

দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি ইমাম হাসান (সোহান) এর মাতা ইন্তেকাল করেছেন

ধনবাড়ীতে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচী

স্থানীয়রা জানান, হামলাকারীরা দ্রুততার সাথে বিপ্লব কর্মকারের সাথে থাকা দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। ঘটনাস্থল ত্যাগের আগে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

আহত বিপ্লব কর্মকারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বাজারে অবস্থিত ‘মা কালী জুয়েলার্স’ এর স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে পূর্ব থেকে অবস্থান নেয় একটি প্রাইভেটকার থেকে ৩-৪ জন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি ইমাম হাসান (সোহান) এর মা ইন্তেকাল করেছেন

দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি ইমাম হাসান (সোহান) এর মাতা ইন্তেকাল করেছেন

by সমাচার ডেস্ক
মে ৩১, ২০২৬
0

শোকবার্তা: দৈনিক টাঙ্গাইল সমাচার ধনবাড়ী উপজেলা সংবাদদাতা ও ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) এর মাতা নিউইয়র্কে বাংলাদেশ সময় ৩১ মে ভোররাত ০২:৩০ টার...

ধনবাড়ীতে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচী

ধনবাড়ীতে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচী

by সমাচার ডেস্ক
মে ৩১, ২০২৬
0

টাঙ্গাইলের ধনবাড়ীতে শনিবার(৩০ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে “মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান” শীর্ষক এই কার্যক্রমের আয়োজন করা হয়| কর্মসূচীতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং...

আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেশের কল্যাণে কাজ করবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেশের কল্যাণে কাজ করবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

by সমাচার ডেস্ক
মে ৩১, ২০২৬
0

যুব সমাজকে নেশা ও মাদক থেকে দূরে রাখতে এবং পাঠাগারের গুরুত্ব অপরিসীম| সেই সাথে স্বাস্থ্য, শিক্ষা ও অসহায় দু:স্থদের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করে যাবে আব্দুল মতিন...

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে- তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে- তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

by সমাচার ডেস্ক
মে ৩১, ২০২৬
0

ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। সরকারের পক্ষে লেখার কোন প্রয়োজন নেই। কিন্তু বস্তুনিষ্ঠভাবে...

ভূঞাপুর বাইপাসে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ভূঞাপুর বাইপাসে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

by সমাচার ডেস্ক
মে ৩১, ২০২৬
0

রিমল তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুরে ভূঞাপুর বাইপাস এলাকায়...

Next Post
টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত

টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত

সর্বশেষ সংবাদ

দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি ইমাম হাসান (সোহান) এর মা ইন্তেকাল করেছেন

দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি ইমাম হাসান (সোহান) এর মাতা ইন্তেকাল করেছেন

মে ৩১, ২০২৬
ধনবাড়ীতে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচী

ধনবাড়ীতে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচী

মে ৩১, ২০২৬
আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেশের কল্যাণে কাজ করবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেশের কল্যাণে কাজ করবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

মে ৩১, ২০২৬
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে- তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে- তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

মে ৩১, ২০২৬
ভূঞাপুর বাইপাসে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ভূঞাপুর বাইপাসে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মে ৩১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?