টাঙ্গাইলের ধনবাড়ীতে “দলিল লেখকগনের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, শুদ্ধাচার চর্চা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ” দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা -২০২৫ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে ধনবাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে সোমবার (২৪ নভেম্বর) সকালে ।
টাঙ্গাইলের ধনবাড়ী সাব-রেজিষ্টার কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম । প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সাব-রেজিস্টার জাহিদুল ইসলাম এবং ধনবাড়ী উপজেলা সাব-রেজিস্টার মোঃ হযরত আলী ।
দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ এর কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা সাব-রেজিস্টার মোঃ হযরত আলী । প্রশিক্ষণ কর্মশালায় ধনবাড়ী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ খসরু উজ্জামান এবং সাধারণ সম্পাদক সালমান রহমান তুলা এর নেতৃত্বে ধনবাড়ী উপজেলার দলিল লেখকগণ উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন ।











