ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি: বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে কাব কার্ণিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে ঘাটাইল এস. ই.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ ।
টাঙ্গাইলের ঘাটাইলে কাব কার্ণিভাল ২০২৫ অনুষ্ঠিত
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম, জেলা সহকারী ট্রেইনার মোঃ হেলাল উদ্দিন, উপজেলা স্কাউটস-এর কমিশনার আবুল কালাম আজাদ,বাশিস উপজেলা শাখার সাবেক সভাপতি খন্দকার তাহাজ্জদ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, এস. ই.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান,বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ নূরুজ্জামান মিয়া,সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন তালুকদার,জেলা যুগ্ম সম্পাদক তাপস সুত্র ধর, উপজেলা কাব লিডার মোঃ হুমায়ন কবি প্রমুখ। কাব কার্ণিভাল আনন্দময়, উত্তেজনাপূর্ণ শিক্ষামুলক এবং প্রতিযোগিতামুলক এ অনুষ্ঠানে উপজেলার ৩২ টি কাব দল অংশগ্রহণ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম যমুনা চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের...
‘সবার জন্য কাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ওয়ার্কস ফর এভরিওয়ান-উই (Works for Everyone–WE)-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা, আগুন সন্ত্রাস ও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি চেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো....
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য, দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে এনসিপি। জাতীয়...