ঘাটাইলের পাহাড়ি প্রান্তিক অঞ্চলে গবাদিপশু ও হাস মুরগীর খামারীদের শীতকালীন খামার ব্যবস্থাপনা বিষয়ে এক কর্মশালা উপজেলার মোমিনপুর দারোগ আলী সরকার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ঘাটাইলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ফ্রী ভেটেরিনারি চিকিৎসা কার্যক্রম ও কর্মশালা অনুষ্ঠিত
গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে গবাদিপশু শরীরে ভ্যাক্সিন (টিকা) পুশ করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার।
পরে মাঠ প্রাঙ্গনে ৩ শতাধিক গবাদিপশুর ভ্যাক্সিনেশন করা হয় এবং বিনামূল্যে রুচি বর্ধক, কৃমিনাশক, ভিটামিন ট্যাবলেট, স্যালাইনসহ যাবতীয় ঔষধ খামারিদের দেয়া হয়।
কর্মশালায় প্রধান অতিথি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডঃ ফরহাদ হালিম ডোনার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রান্তিক খামারিদের পাশে দাড়ানোর জন্য এবং গবাদি পশুর ফ্রি ভেটেরিনারি চিকিৎসা কার্যক্রম সাড়া দেশে বাস্তবায়ন করার জন্য। মানুষের শীতকালীন সময়ে যেমন শীত বস্ত্র দিবে এ সংগঠন তেমনি প্রানীদেরও শীতকালীন পরিচর্যা করনীয় বিষয়ে সচেতন থাকবে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
ফ্যাসিবাদ সরকার ১৫ বছর জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়ন করতে দেয়নি।
এখন সময় এসেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রান্তিক গণ মানুষ ও গবাদিপশু পরিচর্যায় সর্বদা সচেষ্ট থাকবে।
ডাঃ মো রেজাউল করিম মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শফিউল আলম দিদার, জেলা প্রাণী সম্পদ অফিসার, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ এস এম খালেদ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বাহারউদ্দীন সারোয়ার রিজভী প্রমূখ।
স্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি ডাক্তার ও ভ্যাক্সিনেটরদের মাঝে ৫ শতাধিক পিপি ই বিতরণ করা হয়।
টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম যমুনা চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের...
‘সবার জন্য কাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ওয়ার্কস ফর এভরিওয়ান-উই (Works for Everyone–WE)-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা, আগুন সন্ত্রাস ও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি চেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো....
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের সদস্য, দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে মশাল মিছিল করেছে এনসিপি। জাতীয়...
টাঙ্গাইলের মধুপুরে ১২ বছর বয়সি বুদ্ধিপ্রতিবন্ধী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম মোফাজ্জল হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। বুধবার...