“অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
ঘাটাইলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে নারী দিবস পালিত।
এ উপলক্ষে রোববার সকালে গুডনেইবারস সিডিপি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল সিডিপি ম্যানেজার শারমিন নাসরিন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিএমসি সভাপতি শাহিদা খাতুন এবং গুড নেইবারস ঘাটাইল সিডিপির সকল নারী কর্মী।
এর আগে শুরুতে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয় এবং সিডিপি ম্যানেজার সকল নারী কর্মীকে ধন্যবাদ লেটার প্রদান করেন। অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তা হিসাবে রিমা রানী মোদক নামের একজন মহিলাকে সাহসিকা পুরষ্কার এবং ক্রেস্ট প্রদান করা হয়।
টাঙ্গাইল জেলার হত্যা, দস্যুতা, চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ১১টি মামলার আসামি মো. আরিফুর রহমান শান্ত (২৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল। র্যাব জানায়, দেশের সার্বিক...
টাঙ্গাইলের মধুপুরে আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে অত্রবিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী...
ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাণিয়াজান ইউনিয়নের সাবির ইটভাটার মালিক হিমেল মিয়ার বিরুদ্ধে ভাটা বিক্রির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ৩০ জুলাই বৃহস্পতিবার...
ক্রীড়া প্রতিবেদক: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন প্রথম সেমিফাইনালের শেষ মুহুর্তে ১০ মিনিট বাকী থাকতে টাঙ্গাইল সদরের অধিনায়ক সুমন রেজা পাস থেকে চমৎকার শটে স্টাইকার সৌরভ দেওয়ানের শট নাগরপুরের জাল র্স্পশ...