দেশের বিভিন্ন স্থানে শিশুসহ ক্রমাগত ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার ছাত-জনতা।
রবিবার ( ৯ মার্চ ) বিকেলে ঢাকা-যমুনাসেতু মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ড এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, শামসুল হক কলেজ, লুৎফর রহমান মতিন মহিলা কলেজ, জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক ছাত্র – জনতা অংশগ্রহণ করেন।
ধর্ষণের বিচার দাবিতে এলেঙ্গাতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
এসময় তারা তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস, ধর্ষকের ফাঁসি চাই স্লোগান দিতে থাকেন।
বক্তারা দ্রুত ধর্ষকের কঠিন শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সর্বোচ্চ শাস্তি ফাঁসি চান। আর তা না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা ।
টাঙ্গাইল মির্জাপুরে বিগত ৪ বছর আগে চাঞ্চল্যকর অটোচালক গোলাম রাব্বি (৪২) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই),টাঙ্গাইল।পিবিআই এর পক্ষ হতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি...
টাঙ্গাইল শহরের জনসেবা চত্বরে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ মেলার উদ্বোধন করেন। বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল ১১টায় টাঙ্গাইল জেলা...
টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুরে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকার ময়লার ভাগারে দেশী-বিদেশী সিগারেট, বিড়ি ও জর্দা ব্যবহারে...
টাঙ্গাইলের বাসাইলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের আরোহা গ্রামে এই...