টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী ভারই গ্রামের ওমর আলীর স্ত্রী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি শারিরিক অসুস্থ্যার কারণে চিকিৎসার জন্য টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে এলেঙ্গা এলাকায় পৌঁছালে ভূঞাপুরের ভাই ভাই পরিবহনের গাড়িটি সিএনজিকে ধাক্কা দিলে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। তার স্বামী ওমর আলী গুরুত্বর আহত অবস্থায় টাঙ্গাইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। নিহতের মরদেহ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের মাঝে গভীর শোক বিরাজ করছে। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।











