টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে মিজানুর রহমান নামের এক রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল ভবণের ১০ তলায় মেডিসিন ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান সদর উপজেলার নন্দবালা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার বুলবুল আহম্মেদ জানান, গত বুধবার মিজানুর রহমান শ্বাস কষ্ট, ডায়াবেটিস রোগ নিয়ে মেডিসিন বিভাগের ভর্তি হয়। এ সময় বেডের না থাকায় লিফ্টের সামনে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার শ্বাস কষ্ট বৃদ্ধি পেলে তাকে অক্সিজেন দেওয়া হয়। এ সময় অক্সিজেন সিলিন্ডারটি পড়ে গিয়ে চোখের সাইটে আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।










