মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন গত ২৫-২৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তার পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ আব্দুল্লাহ আল মামুন নগরীর ১৪ নং ওয়ার্ডের তেরোখাদিয়া এলাকার আলিগঞ্জ জামালের মোড় সংলগ্ন বাসার বাসিন্দা। তার ছেলে মোঃ মোমতাহিন বিন আবদুল্লাহ রাহী জানান, গত প্রায় এক মাস ধরে তার বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান মেলেনি।
সংকটে পরিবার: নিখোঁজ আব্দুল্লাহ আল মামুনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে পরিবারটির দৈনন্দিন খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। সংসারের একমাত্র রুটিরুজি বন্ধ হয়ে যাওয়ায় চরম অর্থনৈতিক ও মানসিক সংকটে দিন কাটাচ্ছেন তার স্বজনরা।
সন্ধানের আবেদন: কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার কোনো সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে অবিলম্বে নিচের ঠিকানায় বা মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার পরিবার।
যোগাযোগের নম্বর: ০১৩২৪৩৯৯৩৯৩
ঠিকানা: আলিগঞ্জ জামালের মোড়, তেরোখাদিয়া, ১৪ নং ওয়ার্ড, রাজশাহী।











