টাঙ্গাইলের মির্জাপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামে অবস্থিত কুইচতারা নূরানী হাফিজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার ফলাফল প্রদান করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুইচতারা নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও কুইচতারা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাফুজুর রহমান, সহকারী শিক্ষক ও কুইচতারা উত্তরপাড়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ শওকত আলী, মাদ্রাসা কমিটির উপদেষ্টা হাজী মো. মেহেরুল ইসলাম, কুইচতারা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও মাদ্রাসার ভূমিদাতা মো. বদর উদ্দিন, মাদ্রাসা কমিটির সদস্য ইলিয়াস সিদ্দিকী, মো. রনি সিকদার, সিঙ্গাপুর প্রবাসী মো. সোহেল রানা, মো. সোলাইমান মিয়া প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










