সোমবার (১৬ ফেব্রুয়ারি) মাওলানা ভাসানী আদর্শ কলেজে সাবেক কৃতী ছাত্র মো. শরিফ হোসেন হায়দার, সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, মাদারীপুর এর সৌজন্যে মাওলানা ভাসানী আদর্শ কলেজে মুক্তপাঠাগার উদ্বোধন করা হয়।
কলেজের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।
শিক্ষক ও লেখক শেফালী দাস, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যাপক সাদি সালমান, অধ্যাপক মো. আব্দুল হামিদ তালুকদার, প্রভাষক ফাতেমাতুজ জান্নাত, প্রভাষক লাভলী সুলতানা, অধ্যাপক ফারজানা হকসহ অনেকে। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুন্নেছা, প্রভাষক রবি চৌধুরী, সহকরী অধ্যাপক পাপিয়া সুলতানা, ছায়ানীড়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা সুমা ইসলামসহ অন্যান্য।











