টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সনের দ্বি-বার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি হিসেবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক (দৈনিক কালের কণ্ঠ) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. কামাল হোসেন (আরটিভি ও দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। ঘোষিত তালিকা অনুযায়ী সকল পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন। ১৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি: আলীম আকন্দ (আমার দেশ) ও সৈয়দ সরোয়ার সাদী রাজু (আইটিভি নিউজ, বিজনেস বাংলাদেশ, এফএনএস টুয়েন্টিফোর) যুগ্ম সম্পাদক: ইব্রাহীম ভূইয়া (প্রতিদিনের সংবাদ) সাংগঠনিক সম্পাদক: মামুন সরকার (আমার সংবাদ) কোষাধ্যক্ষ: কোরবান আলী তালুকদার (বাংলাদেশ বুলেটিন) ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: রফিকুল ইসলাম রবি (দেশকাল) দপ্তর ও পাঠাগার সম্পাদক: মাহমুদুল হাসান (এনটিভি)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— আল আমিন শোভন (আনন্দ টিভি), আব্দুর রশিদ শেখ (ভোরের ডাক), মো. নাসির উদ্দিন (দেশ রূপান্তর) ও তৌফিকুর রহমান মানিক (সময়ের কণ্ঠস্বর)। নবনির্বাচিত নেতৃবৃন্দ ভূঞাপুর প্রেসক্লাবকে আরও সক্রিয় ও সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।











