বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা ধনবাড়ী

বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

by সমাচার ডেস্ক
জুন ২৯, ২০২৬
in ধনবাড়ী, লিড নিউজ
A A
বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মমিনপুর গ্রামের আমতলা গোদুর মোড় থেকে মরহুম তসলিম উদ্দিন আকন্দের বাড়ি হয়ে বাড়ইপাড়া পর্যন্ত এবং সেখান থেকে যদুনাথপুর ইউনিয়ন পরিষদ ও ধনবাড়ী উপজেলা সদরে যাতায়াতের একমাত্র প্রায় ১.২৫ কিলোমিটার কাঁচা মাটির রাস্তা সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা-পানির সৃষ্টি হয়। বৃষ্টির পানি ও মাটি মিশে পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। এতে বিপাকে পড়েন ওই এলাকার শত শত মানুষ। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তাটিতে ইটের ছোঁয়া না লাগায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মমিনপুর গ্রামের আমতলা গোদুর মোড় থেকে প্রায় ১.২৫ কিলোমিটার রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প কোনো পথ না থাকায় হাঁটুসমান কাদা মাড়িয়েই চলাচল করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ এবং সাধারণ মানুষকে।

আরও পড়ুন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

বছরের প্রায় ৫ থেকে ৬ মাস ভোগান্তির শিকার হন গ্রামবাসী। বিশেষ করে বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এই এলাকার মানুষের কাছে বৃষ্টি যেন আতঙ্কের আরেক নাম। বৃষ্টি হলেই রাস্তাজুড়ে হাঁটুসমান কাদা জমে যায়। কাদার কারণে গ্রামের এই রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, ভ্যান কিংবা রিকশা প্রবেশ করতে পারে না। মোটরসাইকেল বা সাইকেল চালানো তো দূরের কথা, খালি পায়ে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়ে। বৃষ্টির দিনে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারে না। অনেক সময় গুরুতর অসুস্থ রোগীকেও কাঁধে করে কর্দমাক্ত রাস্তা পার করে হাসপাতালে নিতে হয়।

স্থানীয় বাসিন্দা ও মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরনবী সিহাব বলেন, “আমাদের দুঃখ-কষ্ট ও দুর্ভোগের কথা কেউ শুনে না।”

গ্রামবাসীরা জানান, এলাকায় প্রচুর কৃষিপণ্য উৎপাদিত হয়। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে কৃষকরা সময়মতো বাজারে পণ্য পৌঁছাতে পারেন না। ফলে তারা ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন। সামনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। গ্রামের বেশ কয়েকজন পরীক্ষার্থীকে এই দুর্ভোগের মধ্য দিয়েই পরীক্ষাকেন্দ্রে যেতে হবে। জনপ্রতিনিধিদের কাছে বারবার দাবি জানিয়েও কোনো সুফল পাওয়া যায়নি।

মমিনপুর গ্রামের প্রবীণ, প্রায় ১২০ বছর বয়সী মো. শামসুল হক আকন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের কাছে সাংবাদিকদের মাধ্যমে আকুল আবেদন জানিয়ে বলেন, “মৃত্যুর আগে যেন একটি পাকা রাস্তায় হেঁটে যেতে পারি। এটাই আমার শেষ ইচ্ছা।”

যদুনাথপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, “সামান্য বৃষ্টিতেই রাস্তাটি মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাই দ্রুত রাস্তাটি সংস্কার করা অত্যন্ত প্রয়োজন।”

মমিনপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আকন্দ বলেন, “এই রাস্তার কারণে বর্ষার দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যায়।”

এ বিষয়ে জানতে চাইলে যদুনাথপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাসেল পারভেজ তমাল বলেন, “ইউনিয়নে অনেক কাঁচা রাস্তা রয়েছে। তবে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এই রাস্তাটি পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব পাঠানো হবে। আশা করছি, দ্রুত অনুমোদন পাওয়া যাবে। অনুমোদন মিললে রাস্তাটির পাকাকরণের কাজ শুরু করা হবে। রাস্তা পাকা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগের অবসান হবে।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

ক্রীড়া প্রতিবেদক: এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছে| বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল...

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমান লুকন এর বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারন ও শাস্তির দাবিতে...

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের পথে-ঘাটে ছড়িয়ে থাকা অসহায় ও অবহেলিত প্রাণিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘প্রাণিকল্যাণ পরিষদ’ নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে...

টাঙ্গাইলে ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬
0

টাঙ্গাইলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি এবং মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার সকালে কুমুদিনী সরকারি কলেজের উদ্যোগে শহরের পৌর উদ্যোন থেকে র‌্যালি বের হয়| র‌্যালিটি...

‘হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে’- আহমেদ আযম খান

‘হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছে’- আহমেদ আযম খান

by সমাচার ডেস্ক
আগস্ট ১১, ২০২৬
0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, এর আগে এমপি নির্বাচিত হয়েছে, সরকার নির্বাচিত হয়েছে, শাসক হয়েছে। আর এই নির্বাচনে এমপি হবে, মন্ত্রী হবে কিন্তু শাসক হবে না।...

Next Post
ভূঞাপুরে গৃহস্থালির পুকুরে মাছ চাষ সম্প্রসারণে প্রদর্শনী উপকরণ বিতরণ

ভূঞাপুরে গৃহস্থালির পুকুরে মাছ চাষ সম্প্রসারণে প্রদর্শনী উপকরণ বিতরণ

সর্বশেষ সংবাদ

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন

আগস্ট ১৩, ২০২৬
নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

আগস্ট ১৩, ২০২৬
টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

আগস্ট ১৩, ২০২৬
সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

আগস্ট ১৩, ২০২৬
টাঙ্গাইলে ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত

আগস্ট ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?