কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা, আগুন সন্ত্রাস ও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি চেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর দিকনির্দেশনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে (রাজিয়া কমপ্লেক্রের) সামনে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম প্রমূখ।
এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, যুবদলের সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দ্বীপন, যুবদলের যুগ্ন আহবায়ক মো. মিজানুর রহমান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সাদিকুর রহমান সাদিক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা স্থানীয় এমপি মো. রবিউল আওয়াল লাভলুর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সামনে প্রতিটি রাজনৈতিক কর্মকন্ডে অংশ গ্রহণ করার আহবান জানান।











