ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ২২ জুন সোমবার উপজেলার ছত্রপুর নামক স্থানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও বিধিমালা ১৯৮৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে আনুমানিক ৬০০ মি. নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় । পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।
মেবাইল কোর্ট পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী । অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে ও তাঁর দপ্তরের কর্মচারীগণ ।









