বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

দেলদুয়ারে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ

by সমাচার ডেস্ক
এপ্রিল ২, ২০২৬
in টাঙ্গাইল জেলা, দেলদুয়ার, দেশ জুড়ে, লিড নিউজ
A A
দেলদুয়ারে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ

দেলদুয়ারে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ

টাঙ্গাইলের দেলদুয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনবল নিয়োগে ঘুস গ্রহণের অভিযোগ উঠেছে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামিমা আক্তারের বিরুদ্ধে।

জানা যায়, ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালনে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ৭৫৪ জন আনসার ভিডিপি সদস্য নিযুক্ত করা হয়। নিয়ম অনুসারে মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত সনদধারীদের নিযুক্ত করার কথা। কিন্তু নিয়ম ভেঙ্গে বাড়তি সুবিধা নিয়ে অপ্রশিক্ষিত সদস্য নিযুক্ত করেছেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামিমা। এতে অনেক প্রশিক্ষিত সনদধারী বঞ্চিত হয়েছেন। জানা গেছে উপজেলায় মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত সনদধারী আনসার ভিডিপি সদস্য রয়েছে ১৩০০ জন।

আরও পড়ুন

প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি

মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা

এদের মধ্যে থেকেই সদস্য নির্বাচিত করার কথা যা উপজেলার ভাতাপ্রাপ্ত দলনেতাদের মাধ্যমে হয়ে থাকে। উপজেলা কর্মকর্তা শামিমা দল নেতাদের নির্দেশ দেন প্রতি সদস্যের বিপরীতে ১ হাজার টাকা করে তুলে তাকে দিতে। এবং সেই সঙ্গে ডাটা এন্ট্রি খরচ বাবদ আরও ২০০ টাকা করে নেয়ারও আদেশ দেন। দলনেতারা তার আদেশ মোতাবেক নিযুক্ত সদস্যদের নিকট থেকে টাকা তুলে কর্মকর্তা শামিমাকে দেন।

কামারনওগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন আনসার ভিডিপি সদস্য সদর ইউনিয়নের টেরিয়াঘোনা গ্রামের লোহান আহমেদ। তিনি বলেন, আমার দলে ১৩ জন সদস্য আমাদের প্রত্যেকের নিকট থেকে ১ হাজার টাকা করে নিয়েছেন শামিমা ম্যাডাম। কম্পিউটার খরচের জন্য আরও ২০০ টাকা করে দিতে বলেছেন।
মাদারকোল গ্রামের সদস্য সেন্টু মিয়া বলেন, নিয়োগ পেতে আমার নিকট থেকে ২ হাজার টাকা নিয়েছে উপজেলা কর্মকর্তা। আরও টাকা চেয়েছে। ২ হাজার টাকা ঘুস দিয়ে আমি ৮ হাজার ৯২২ টাকা ভাতা পেয়েছি।

লাউহাটী ইউনিয়ন দলনেত্রী সিউলি আক্তার বলেন, আমি সনদপ্রাপ্ত ৮৮ জন সদস্যের নাম দিয়েছিলাম। টাকা না দেয়ায় সেখান থেকে ২৬ জনকে বাদ দিয়ে ৬২ জনকে নিযুক্ত করেছিলেন শামিমা ম্যাডাম। নিযুক্ত ওই ৬২ জনের জন্য প্রতি জনের ১ হাজার টাকা করে দেয়ার নির্দেশ দিয়েছিলেন এবং ডাটা এন্ট্রি ফি বাবদ আরও ২০০ টাকা করে দিতে বলেছিলেন। আমি তার নির্দেশ মানিনি। আমি ম্যাডামকে সাফ জানিয়ে দিয়েছি সদস্যদের নিকট থেকে টাকা তুলে আপনাকে দিতে পারবো না। এতে আমার যা হয় হবে। নির্বাচন শেষ হয়েছে এখন দাবীকৃত ওই টাকার জন্য চাপ দিচ্ছে। টাকা না দিলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকী দিচ্ছে।

দেলদুয়ার সদর ইউনিয়নের সহকারী কমান্ডার সুজন বলেন, আমি ৩৯ জন সদস্য দিয়েছি এর জন্য ৩৯ হাজার টাকা ম্যাডামকে দিতে হয়েছে। আরও ৪ হাজার টাকা দিতে বলেছে। না দিলে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের হুমকি দিয়েছেন।

কুইচতারা গ্রামের সদস্য মোনায়েম বলেন, আমি আটিয়া শাহানসাহী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করেছি। নিয়োগ পেতে আমাকে ১ হাজার টাকা দিতে হয়েছে।
পাথরাইল ইউনিয়নের দলনেতা নুরুল আমিন বলেন, আমার ৩৭ জন সদস্যের বিপরীতে ১ হাজার টাকা করে এবং কম্পিউটার খরচ বাবদ আরও ২০০ টাকা করে চেয়েছেন। আমি দির্ঘদিন যাবত দল নেতা হিসেবে আছি। আমি জানি নিয়োগ প্রক্রিয়ায় কোনও টাকা খরচ হয় না। সেজন্য আমি সদস্যদের নিকট থেকে টাকা তুলে ম্যাডামকে দেই নি। এতে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে চাকুরীচ্যুত করার হুমকী দিয়েছেন।

এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামিমা বলেন, প্রকৃত মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত সনদধারীদের মধ্যে থেকেই সদস্য নির্বাচিত করা হয়েছিল। এতে কোনও অনিয়মের আশ্রয় নেয়া হয়নি। টাকা নেয়ার যে অভিযোগ উঠেছে তা আদৌ সত্য নয়। মাঠ পর্যায়ে টাকা নেয়ার গুঞ্জন উঠেছে বিষয়টি আমি শুনেছি তবে আমি এ অনিয়মের সঙ্গে যুক্ত নই।

জেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করেই নির্বাচনে জনবল নিয়োগ দেয়া হয়েছিল। নিয়োগে কোনো সদস্যের নিকট থেকে টাকা নেয়ার সুযোগ নাই। তবে কারও বিরুদ্ধে এমন অভিযোগ পেলে এবং যদি কেউ লিখিত অভিযোগ দেন সেক্ষেত্রে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি

প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি

by সমাচার ডেস্ক
জুলাই ৯, ২০২৬
0

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন (THE)-এর Impact Rankings 2026-এ স্থান অর্জন করেছে। জাতিসংঘের...

মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা

মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা

by সমাচার ডেস্ক
জুলাই ৯, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের বদলি জনিত বিদায় উপলক্ষে মধুপুর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। মধুপুর অফিসার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (০৯) দুপুরে মধুপুর অফিসার্স ক্লাবে...

নাগরপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

নাগরপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

by সমাচার ডেস্ক
জুলাই ৯, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে সাপের কামড়ে শাকিল নামের (১৭) বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে| বুধবার (৮ জুলাই) উপজেলার মামুদনগর ইউনিয়নের জয়ভোগ গ্রামে এ ঘটনাটি ঘটে| সে ওই গ্রামের আব্দুস...

রাজশাহীর পদ্মার পাড় টি-বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

রাজশাহীর পদ্মার পাড় টি-বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

by সমাচার ডেস্ক
জুলাই ৯, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মার পাড়ের টি-বাঁধ এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই)...

বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধারবাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

by সমাচার ডেস্ক
জুলাই ৯, ২০২৬
0

টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশের জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশ থেকে...

Next Post
টাঙ্গাইলের রহমান মিয়ার খোঁজ চান তার পরিবার

টাঙ্গাইলের রহমান মিয়ার খোঁজ চান তার পরিবার

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি

প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি

জুলাই ৯, ২০২৬
মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা

মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা

জুলাই ৯, ২০২৬
নাগরপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

নাগরপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
রাজশাহীর পদ্মার পাড় টি-বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

রাজশাহীর পদ্মার পাড় টি-বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

জুলাই ৯, ২০২৬
বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধারবাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

জুলাই ৯, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?