“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানে তারুণ্যের উৎসব টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের জনসেবা চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলার উদ্বোধন
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন উদ্যোক্তাদের ৫৩ টি স্টল রয়েছে। স্টলগুলোকে বইমেলা, পিঠা উৎসব এবং লোক ও কারুশিল্প এই তিন ভাগে ভাগ করা হয়েছে। দশদিনব্যাপী এই মেলায় ইউথ ফেস্ট’র উদ্ভোধন, জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবে।
টাঙ্গাইল জেলার হত্যা, দস্যুতা, চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ১১টি মামলার আসামি মো. আরিফুর রহমান শান্ত (২৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল। র্যাব জানায়, দেশের সার্বিক...
টাঙ্গাইলের মধুপুরে আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে অত্রবিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী...
ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাণিয়াজান ইউনিয়নের সাবির ইটভাটার মালিক হিমেল মিয়ার বিরুদ্ধে ভাটা বিক্রির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ৩০ জুলাই বৃহস্পতিবার...
ক্রীড়া প্রতিবেদক: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন প্রথম সেমিফাইনালের শেষ মুহুর্তে ১০ মিনিট বাকী থাকতে টাঙ্গাইল সদরের অধিনায়ক সুমন রেজা পাস থেকে চমৎকার শটে স্টাইকার সৌরভ দেওয়ানের শট নাগরপুরের জাল র্স্পশ...