বুধবার, জুলাই ১৫, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে সেতুর সঙ্গে সড়ক নেই, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

by সমাচার ডেস্ক
জুলাই ১৯, ২০২৫
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দুর্নীতি, দেশ জুড়ে, লিড নিউজ
A A
টাঙ্গাইলে সেতুর সঙ্গে সড়ক নেই, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

টাঙ্গাইলে সেতুর সঙ্গে সড়ক নেই, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ী বাজারের পূর্বপাশে লাউজানা গ্রামে লৌহজং নদীর উপর সেতুর সঙ্গে সড়ক নেই। ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ ওই সেতু নির্মাণ করে। কিন্তু স্থানীয় জনসাধারণের কাজে আসেনি। ফলে আশপাশের ৩০ গ্রামের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ী বাজারের পূর্বপাশে লাউজানা গ্রামে লৌহজং নদীর উপর জনদুর্ভোগ বিবেচনায় সদর উপজেলা পরিষদ একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়। ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে মেসার্স প্রত্যুষ বিল্ডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণকাজটি বাস্তবায়ন করে। কিন্তু পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় সেতুর ভাগ্যে জোটেনি সংযোগ সড়ক। এতদাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা নিরসনে সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে ভোগান্তিই পোহাতে হচ্ছে।

আরও পড়ুন

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে সেতুর সঙ্গে সড়ক নেই, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

ওই সেতুটির সংযোগ সড়ক নির্মিত হলে স্থানীয় বাইমাইল, কাগমারা, চর কাগমারা, বাসাখানপুর, চিলাবাড়ী, লাউজানা, ধরেরবাড়ী, যুগনী সহ প্রায় ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষের প্রতিদিনের যাতায়াত সহজতর হতো।
স্থানীয়রা জানায়, অনেকদিন ধরে লৌহজং নদীর উপর ওই এলাকায় একটি সেতুর প্রয়োজন ছিল। স্থানীয় জনসাধারণের সেই কাঙ্খিত সেতুটি নির্মাণ করার পরও তাদের ভোগান্তি শেষ হয়নি। সরকার বিশাল অঙ্কের টাকা ব্যয়ে জনসাধারণের পারাপারের সুযোগ করে দিয়েছে। অথচ সামান্য কিছু টাকা বরাদ্দের অভাবে সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। ফলে দুর্ভোগেই রয়ে গেছে প্রায় ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষ।

স্থানীয় আব্দুর রহিম জানান, সেতু নির্মাণের কাজ অনেক আগেই শেষ হয়েছে।কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় ওই সেতু দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এছাড়া নদীর দুই পাশের সেতুর ঢালে বসবাসরত মানুষ পায়েহেঁটেও চলাচল করতে পারেনা। তাদের বসতবাড়িতে যেতে হলে অনেক দূর ঘুরে যেতে হয়।

তিনি জানান, সদর উপজেলা পরিষদ এতো টাকা খরচ করে সেতুটি নির্মাণ করেছে। অথচ সামান্য কিছু টাকা বরাদ্দ করলে সহজেই সেতুর সংযোগ সড়ক নির্মাণ করতে পারে। সেতুর দুই পাশের ঢালে কিছু মাটি ফেলে চলাচলের জন্য উপযোগী করে দিতে পারে। সংযোগ সড়ক না থাকায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এটা কর্তৃপক্ষের গাফলাতি ছাড়া অন্য কিছু নয় বলে মনে করছেন তিনি।

এলাকার আবুল কাশেম জানান, নদীর ওপারে মসজিদ। মসজিদে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে যাতায়াত করেন। তিনি ১০-১২টি মাটির বস্তা সেতুর ঢালে ফেলে অতিকষ্টে যাতায়াত করেন। নদীর দুই পাশে রৌহজং নদীর দুই তীরে বড় বড় দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং দুটি হাট-বাজার রয়েছে। সেতুর ঢালে সংযোগ সড়ক নির্মিত হলে সহজেই এসব প্রতিষ্ঠানে চলাচলকারীদের জন্য সহজতর হবে।

স্কুল শিক্ষার্থী আবুল হাসেম, আনছার আলী, নাজমুল ইসলাম লিমা আক্তার সহ অনেকেই জানান, তাদের বাড়ি থেকে বের হলেই লৌহজং নদী, নদীর উপর সেতু নির্মিত হয়েছে। ওই সেতু দিয়েই নদীর ওপারে যাওয়ার সহজতর একমাত্র মাধ্যম। সেতুর ওপারে ধরেরবাড়ী স্কুল। সংযোগ সড়ক না থাকায় তাদেরকে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে তাদেরকে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। অথচ সেতুটি পার হলেই তাদের স্কুল।

সেতুটি নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান প্রত্যুষ বিল্ডার্সের কর্ণধার প্রসেনজিৎ ধর জানান, সেতুটি নির্মাণের সিডিউল অনুয়ায়ী তারা কাজ সম্পূর্ণ বাস্তবায়ন করেছেন। উপজেলা পরিষদকে সেতুটি বুঝিয়ে দিয়ে তারা বিলের টাকা তুলে নিয়েছেন। সেতুর ঢালে সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে সিডিউলে কোনো উল্লেখ ছিলনা।

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মুহাম্মদ জাকির হোসেন জানান, সেতুটি উপজেলা পরিষদের বরাদ্দ থেকে নির্মাণ করা হয়েছে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। তবে সংযোগ সড়ক নির্মাণে বরাদ্দের চাহিদা উপস্থাপন করা হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার জানান, সেতুটির সংযোগ সড়ক সম্পর্কে তিনি ইতোমধ্যে অবগত হয়েছেন। জানতে পেরেই তিনি এলজিইডির উপজেলা প্রকৌশলীকে সরেজমিন পরিদর্শন করে একটা প্রতিবেদন দিতে বলেছেন। মানুষের ভোগান্তি লাঘবে এ অর্থ বছরের প্রথমার্ধেই সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের উপযোগী করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরটাঙ্গাইলে সেতুর সঙ্গে সড়ক নেইদুর্ভোগে লক্ষাধিক মানুষ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুলাই ১৪, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ জুলাই) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত...

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

by সমাচার ডেস্ক
জুলাই ১৪, ২০২৬
0

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা দুর্যোগের মধ্যে কঠিন পদ্ধতিতে জোরপূর্বক পরীক্ষার নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল...

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুলাই ১৩, ২০২৬
0

মোঃএরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা সমীক্ষা) বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩...

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

by সমাচার ডেস্ক
জুলাই ১৩, ২০২৬
0

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের...

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

by সমাচার ডেস্ক
জুলাই ১৩, ২০২৬
0

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের চেয়ারম্যান এবং কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. মনির মোর্শেদ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হিসেবে মনোনীত...

Next Post
জামায়াতের অনেক দায় বিএনপি নিয়েছে- সুলতান সালাউদ্দিন টুকু

জামায়াতের অনেক দায় বিএনপি নিয়েছে- সুলতান সালাউদ্দিন টুকু

সর্বশেষ সংবাদ

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই ১৪, ২০২৬
টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

জুলাই ১৩, ২০২৬
মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদে মতবিনিময় সভা, নতুন ডিনকে বরণ ও বিদায়ী ডিনকে সংবর্ধনা

জুলাই ১৩, ২০২৬
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

জুলাই ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?